Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৪ মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৪৪ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে- 
১৮৬২-আজকের দিনে টেমস নদীর ওপর ওয়েস্ট মিনিস্টার সেতু উন্মুক্ত করা হয়।
১৯৭২-কবি কাজী নজরুল ইসলাম কে আজকের দিনে রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির স্বীকৃতি দান করা হয়।
১৯৯৪-মক্কায় পদদলিত হয়ে ২৭০ হাজীর মৃত্যু হয় এদিন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮১৩ – ঊনবিংশ শতকের অন্যতম বাঙালি শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ ও খ্রিষ্টধর্মপ্রচারক কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৫৮ – বাংলার যুবসমাজে ক্রিকেট খেলার প্রচলক সারদারঞ্জন রায় এদিন জন্মান।
১৯২০ – মার্ক্সবাদী বাঙালি সাহিত্যিক সোমেন চন্দ –এর জন্মদিন আজ।
১৯৫৫ – ভারতীয় সুরকার ও সঙ্গীত পরিচালক রাজেশ রোশন এদিন জন্মান।
১৯৭৭ – ভারতীয় সংগীত পরিচালক এবং গায়ক জিৎ গাঙ্গুলীর জন্মদিন আজ।

আরও পড়ুন   গাড়িতে উঠলেই বমি! প্রতিকার কী,জেনে নিন

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৯৪- বাংলার গীতিকবি বিহারীলাল চক্রবর্তী আজকের দিনে প্রয়াত হন।
১৯০৩ – উনিশ শতকের বাঙালি কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়-এর প্রয়াণ দিবস আজ।
১৯৯২ – ভারতীয় বাঙালি সঙ্গীতজ্ঞ ও রবীন্দ্র সংগীত প্রশিক্ষক শৈলজারঞ্জন মজুমদার এদিন প্রয়াত হন।
২০১০ – “গুপী গায়েন” খ্যাত বাঙালি অভিনেতা তপেন চট্টোপাধ্যায়-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author