সময় কলকাতা ডেস্কঃ আজ ২৫ মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৪৫ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৩৬০-ফ্রান্সের একদল নাবিক এবং নৌ অভিযাত্রী আজকের দিনে গিনি উপসাগর আবিষ্কার করেন।
১৯৭১ – মুজিবনগর থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় এদিন।
২০১৮ – আজকের দিনে শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭৫১ – বাংলায় মুদ্রিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা হ্যালহেড আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮৬-ভারতে ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন বিপ্লবী নেতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সংগঠক রাসবিহারী বসুর জন্মদিন আজ।
১৮৯৯ -বিদ্রোহী কবি, সাহিত্যিক, সম্পাদক, ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এদিন জন্মান।
১৯০২ – অধ্যাপক, গবেষক ও সাহিত্যিক অমূল্যধন মুখোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৬ -ভারতের পশ্চিমবঙ্গ,বাঁকুড়া জেলা, বিখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেইজ-এর জন্মদিন আজ।
আরও পড়ুন লখনউকে মাটিতে শুইয়ে আকাশ ছুঁল মুম্বাইয়ের আকাশ
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯২৪ – শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ সময়ের ভাইস-চ্যান্সেলর আশুতোষ মুখোপাধ্যায় আজকের দিনে প্রয়াত হন।
২০২১ – কল্পবিজ্ঞানের বাঙালি লেখিকা এণাক্ষী চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক