Home » জামাইষষ্ঠীর নৈশভোজে বানিয়ে ফেলুন জাফরানি মালাই চিকেন

জামাইষষ্ঠীর নৈশভোজে বানিয়ে ফেলুন জাফরানি মালাই চিকেন

সময় কলকাতা ডেস্ক, ২৫ মে: জামাই ষষ্ঠীতে বাঙ্গালির পাতে চিকেন থাকবে না,তা আবার হয় নাকি? চিকেন ছাড়া বাঙালির জামাইষষ্ঠী যেন অসম্পূর্ণ। চেনা খাবারের অচেনা স্বাদ পেতে কে না চায়। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই জামাই ষষ্ঠীর দিন পরিবারের সদস্যদের চমক দিতে নৈশভোজের ভূরিভোজে বানিয়ে ফেলুন জাফরানি মালাই চিকেন।চেনা পদের অচেনা বদল দেখতে চিংড়ি নয়, মুরগি দিয়েই বানিয়ে ফেলুন জাফরানি মালাই চিকেন। বিশেষ করে ভাত বা পোলাও-এর সঙ্গে একেবারে জমে যাবে চিকেনের এই পদ।  জাফরানি মালাই চিকেন বানানোর জন্য রইল রন্ধন প্রণালী-

উপকরণ
মুরগির মাংস- ১ কেজি
নারকেলের দুধ- দুই কাপ
মিষ্টি দই- ২ টেবিল চামচ
আদা বাটা-১ চা চামচ
রসুন বাটা-১ চা চামচ
কাঁচা লঙ্কা বাটা-১ চা চামচ
পেঁয়াজ বাটা-২ টেবিল চামচ


কাজুবাদাম বাটা-১ টেবিল চামচ
দারচিনি-২ টুকরো
এলাচ-৪ টি
ডিম-১ টি
ময়দা-১ টেবিল চামচ
ঘি-১ টেবিল চামচ
নুন-পরিমাণ মতো
তেল-প্রয়োজন মতো
বাদামকুচি-১ চা চামচ

আরও পড়ুন   সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট প্রসঙ্গে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর

প্রণালী
প্রথমে মাংসের টুকরোগুলি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিন। এরপর তাতে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, ময়দা এবং ডিম ফাটিয়ে একসঙ্গে মাখিয়ে মিনিট দশেক ম্যারিনেট করে রাখুন। এবার কড়াইয়ে অল্প পরিমাণে ঘি আর তেল গরম করে তাতে মাংসের টুকরোগুলি হালকা বাদামি করে ভেজে নিন। এরপর ওই কড়াইয়ে দারচিনি, কাজুবাদাম বাটা, মিষ্টি দই আর নারকেলের দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। অল্প ফুটে এলে ভেজে রাখা মাংসের টুকরোগুলি দিয়ে ঢাকা কম আঁচে রাঁধুন যতক্ষণ ফুটছে। পাঁচ মিনিট পর উপর থেকে বাদাম ছড়িয়ে নামিয়ে নিন। ভাত বা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন জাফরানি মালাই চিকেন।

About Post Author