Home » সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট প্রসঙ্গে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর

সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট প্রসঙ্গে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক, ২৫ মে: নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করা নিয়ে এবার   বিরোধীদের কটাক্ষে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার রাতে ৩ দিনের বিদেশ সফর শেষে অস্ট্রেলিয়ায় থেকে ফিরেছেন নরেন্দ্র মোদি। এদিন পালাম বিমানবন্দরের বাইরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন হাজার হাজার বিজেপি কর্মী। দেশে ফিরেই মোদি বললেন, “অস্ট্রেলিয়ায় আমার অনুষ্ঠান ছিল। সেখানে বর্তমান প্রধানমন্ত্রী যেমন ছিলেন, তেমনই প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিরোধী সাংসদরাও ছিলেন। শুধু নিজেদের দেশের জন্য ঐক্যবদ্ধ ছিলেন তাঁরা।” প্রধানমন্ত্রীর এই গোটা ভাষণটাই আসলে ঘুরিয়ে বিরোধীদের তোপ। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
রবিবারই নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান বয়কটের কথা ঘোষণা করে যৌথ বিবৃতি দিল ১৯টি দল। ওই বিবৃতিতে স্পষ্ট লেখা হয়েছে, যেভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সাইডলাইনে রেখে নতুন সংসদ ভবন উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই করবেন বলে ঘোষণা করা হয়েছে তা শুধু অগণতান্ত্রিক নয়, চূড়ান্ত স্বৈরাচারী। উল্লেখ্য, সংবিধানের ৮৫, ৮৬ এবং ৮৭ নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডাকবেন, মুলতবি করবেন এবং লোকসভা ভেঙে দিতেও পারবেন। এছাড়া সংসদের যে কোনও সভা বা যৌথ সভার অধিবেশনে বক্তব্য রাখতে পারবেন। তাঁর অনুমতি ছাড়া বিল, অধ্যাদেশ আইনি স্বীকৃতি পায় না। রাষ্ট্রপতিকে বাদ দিয়ে তাই নতুন সংসদ ভবন উদ্বোধন অসাংবিধানিক বলে মত বিরোধীদের। আগামী ২৮ মে নতুন সংসদ ভবন উদ্বোধন। বয়কট ঘোষণার পাশাপাশি তৃণমূল দাবি তুলেছে, রাষ্ট্রপতিকে দিয়েই সংসদ ভবনের উদ্বোধন করাতে হবে।
ইতিমধ্যেই দেশের নতুন সংসদ ভবন উদ্বোধনকে কেন্দ্র করে ফের একবার বিজেপি বিরোধী শক্তিগুলি জোটবদ্ধ হবার চেষ্টা শুরু করলো। আগামী ২৮ মে উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবনের। ঐদিনই হিন্দুত্ববাদী সাভারকরের জন্মদিবস। বিরোধী বাম কংগ্রেসের দাবি, সাভারকারের জন্মদিন কে সামনে রেখেই বিজেপি নতুন সংসদ ভবন উদ্বোধনের পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি মহামহীম দ্রৌপদী মুর্মুকে। আর এই পুরো বিষয়টিকে সামনে রেখেই সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করার প্রাথমিক পরিকল্পনাও নিয়ে ফেলেছে বিরোধী শিবির।  বাম কংগ্রেস নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রী নয়, পদমর্যাদা অনুযায়ী নব সংসদ ভবনের উদ্বোধন করার অধিকারী রাষ্ট্রপতির। সীতারাম ইয়েচুরি-রাহুল গান্ধীর সঙ্গে সুর মিলাতে শুরু করেছেন ইতিমধ্যেই শারদ পাওয়ার, নীতিশ কুমার সহ অন্যান্য বিরোধী নেতৃত্ব। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে পর পর চারটি টুইটে বিঁদ্ধ করেন নরেন্দ্র মোদি ও তাঁর সরকারকে। তাঁর অভিযোগ, বিজেপি ও আরএসএস রাষ্ট্রপতি পদকে স্মারকে পরিণত করতে চাইছে।

About Post Author