Home » সপ্তাহান্তে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা, হাওড়া- তারকেশ্বর রুটে বাতিল একাধিক ট্রেন

সপ্তাহান্তে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা, হাওড়া- তারকেশ্বর রুটে বাতিল একাধিক ট্রেন

সময় কলকাতা ডেস্ক,২৬ মে: সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা হাওড়া-তারকেশ্বর রুটে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শনি ও রবিবার দিয়ারা ও শেওড়াফুলি স্টেশনের মধ্যে কাজ চলবে। কার্যত সেকারণেই হাওড়া- তারকেশ্বর রুটে একাধিক ট্রেন বাতিল থাকবে।  ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। তবে, যাত্রীদের কথা মাথায় রেখে সিঙ্গুর ও তারকেশ্বর রুটে আপ ও ডাউন ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনি ও রবিবার যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে  তারকেশ্বর থেকে সকাল সাড়ে সাতটায় একটি ট্রেন ছাড়বে। যেটি সিঙ্গুরে পৌঁছবে সকাল ৮টা বেজে ১০ মিনিটে। অন্যদিকে, সকাল সকাল ১০টায় তারকেশ্বর থেকে   সিঙ্গুরে আসবে একটি ট্রেন।  দুটি ট্রেনই আবার তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে সকাল সাড়ে ৮টা ও সকাল ১১টায়।

আরও পড়ুন    কুন্তল ঘোষের চিঠি মামলায় সুপ্রিম কোর্টে রক্ষাকবচ মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এক নজরে দেখে নেওয়া যাক শনি ও রবিবার কোন কোন ট্রেন বাতিল থাকবে-

শনিবার হাওড়া থেকে বাতিল থাকছে –   আপ ৩৭৩৪৯, ৩৭৩৫১, ৩৭৩৭৯ লোকাল। অন্যদিকে গোঘাট থেকে বাতিল থাকছে ডাউন ৩৭৩৭৮ লোকাল।  রবিবার হাওড়া থেকে বাতিল থাকছে আপ  ৩৭৩০৩, ৩৭৩০৭, ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫,৩৭৩১৭,৩৭৩১৯,৩৭৩২১,৩৭৩২৩,৩৭৩৫৯,৩৭৩৬১,৩৭৩৬৩,৩৭৩৭১,৩৭৩৭৩,৩৭৩৭৫ লোকাল।

অন্যদিকে,  শেওড়াফুলি থেকে বাতিল  থাকছে ৩৭৪১১,৩৭৪১৫ লোকাল।  আরামবাগ থেকে বাতিল থাকছে ৩৭৩৬০, ৩৭৩৬২, ৩৭৩৬৪ লোকাল। তারকেশ্বর থেকে বাতিল থাকছে ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬,৩৭৩১৮,৩৭৩২০,৩৭৩২২,৩৭৩২৪,৩৭৩২৬,৩৭৩২৮,৩৭৩৩০,৩৭৩৩২,৩৭৪১২,৩৭৪১৬ লোকাল।  সিঙ্গুর থেকে বাতিল থাকছে ৩৭৩০৪, হরিপাল থেকে বাতিল থাকছে ৩৭৩০৮ লোকাল।

About Post Author