Home » এবার দিল্লিতে বায়ুসেনা কর্মীদের সঙ্গে শ্যুটিংয়ে হৃত্বিক

এবার দিল্লিতে বায়ুসেনা কর্মীদের সঙ্গে শ্যুটিংয়ে হৃত্বিক

সময় কলকাতা ডেস্ক, ২৭ মে : হৃত্বিক-দীপিকা অভিনীত ‘ফাইটার’ নিয়ে ভক্ত মহলের মধ্যে চর্চা অনেক আগে থেকেই ছিল। ২০২৪ সালেই মুক্তি পাবে এই ছবি। হৃত্বিককে একজন ফাইটার জেট পাইলটের ভূমিকায় দেখা যাবে এই ছবিতে। ভারতীয় বায়ুসেনা কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতেই তৈরি হচ্ছে ‘ফাইটার’ ছবিটি।  দেশের একজন সেরা ফাইটার বায়ু সেনা হতে যা যা ঘটবে, তার জীবনে এমনটাই তুলে ধরা হয়েছে। খুব শীঘ্রই দিল্লিতে শুরু হবে এই ছবির শুটিং।

এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অনিল কাপুর, করণ সিং গ্রোভার, সানজিদা শেখ এবং অক্ষয় ওবেরয়-এর মতো অভিনেতাদের। ছবিতে দেখানো হবে ভারতীয় বিমান বাহিনীর রিয়েল লাইফ কর্মীদের। ছবির শুটিং-এর জন্য  দিল্লিতে পৌঁছে ইন্ডিয়ান এয়ার ফোর্সের কর্মীদের মধ্যমণি হয়ে ছবি তুললেন হৃত্বিক রোশন। তাদের সঙ্গে এক ফ্রেমে কথাও বললেন।

আরও পড়ুন   নীতি আয়োগের বৈঠক বয়কট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের


সূত্র মারফত জানা গিয়েছে, বায়ুসেনার কিছু কর্মীকে আড়ালে এই সিনেমার প্রয়োজনীয় কিছু দৃশ্যে যুক্ত করা হয়েছে। সেনাবাহিনীর অভিজ্ঞ রামন চিব ” ফাইটার” সিনেমার গল্পের সহ-লেখক এবং ছবির কার্যনির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন। জানা গিয়েছে , পরের বছর অর্থাৎ ২০২৪ এর জানুয়ারি মাসেই  মুক্তি পাচ্ছে এই ছবি। ভারতের প্রথম অ্যারিয়াল অ্যাকশন ছবিতে হৃতিককে একজন ফাইটার জেট পাইলটের ভূমিকায় দেখা যাবে।

About Post Author