Home » এসএসকেএম হাসপাতালের নয়া উদ্যোগ! চালু হচ্ছে দেশের সবচেয়ে বড়ো স্ট্রোক ইউনিট

এসএসকেএম হাসপাতালের নয়া উদ্যোগ! চালু হচ্ছে দেশের সবচেয়ে বড়ো স্ট্রোক ইউনিট

সময় কলকাতা ডেস্ক, ২৭ মে : বেশ কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছে এসএসকেএম হাসপাতাল। বর্তমানে এটি রাজ্যের একটি বড় সরকারি মালটিস্পেশালিটি  হাসপাতাল। কয়েকদিন আগেই মরণাপন্ন এক রুগীর চিকিৎসা গাফিলতির অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধ এফআইআর দায়ের করা হয়। তারই মাঝে বড়সড়  সুখবর দিল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ।সম্প্রতি জানা গিয়েছে, খুব শীঘ্রই সুপার স্পেশ্যালিটি এই হাসপাতালে দেশের সর্ববৃহৎ দুটি হাইপার অ্যাক্টিভ ইউনিট চালু হচ্ছে। হাসপাতালের রোগীদের সুবিধার্থে খুব শীঘ্রই

অন্যদিকে, রামরিকদাস হরলালকা হাসপাতালে ও কলকাতা পুলিশ হাসপাতালে স্ট্রোকে আক্রান্ত রোগীদের জন্য ডিপেন্ডেন্সি ইউনিট বা এইচডিইউ  পরিষেবা চালু করা হয়েছে। তার মধ্যে কলকাতা পুলিশ হাসপাতালে মোট ৪০ বেডের স্ট্রোক ওয়ার্ড  নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে এই দুটি হাসপাতালে মোট ৫৯ টি বেড বরাদ্দ করা হয়েছে। স্বাস্থ্য দফতরের মতে, ভারতবর্ষে কোনো হাসপাতালে এখনও পর্যন্ত এরকম স্ট্রোক ইউনিট নেই। কলকাতাতেই এমন স্ট্রোক ইউনিট সর্বপ্রথম চালু হল।

আরও পড়ুন  কিডনিতে পাথর আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছে? এই সমস্যা থেকে মুক্তির উপায় জেনে নিন

স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী,  দেশে হৃদরোগে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলেছে। এহেন পরিস্থিতিতে, অনেক হাসপাতালেই বেড না পাওয়ায় শেষ পর্যন্ত রুগীর মৃত্যু হচ্ছে। যদিও এস এস কে এম হাসপাতালের এই উদ্যোগ স্ট্রোক আক্রান্ত রোগীদের জন্য এক নতুন ও উন্নত মানের পরিষেবা প্রদান করবে, যা ভারতবর্ষে এই প্রথমবার।

About Post Author