সময় কলকাতা ডেস্ক, ২৮ মে : সন্ধ্যার টিফিনে মুখরোচক কিছু না থাকলে একদমই ভালো লাগেনা। আর বাঙালির রান্নাঘরে নিত্যনতুন রেসিপি থাকবে না, তাই কখনো হয়! তাই সন্ধ্যাবেলায় নিজেদের রসনাতৃপ্তি হোক বা বাড়িতে অতিথি আসুক কম বেশি আমরা সবাই রেস্তরাঁর উপর ভরসা রাখি। তবে বাইরের খাবার খাওয়া সবসময় নিরাপদ নয়। এর ফলে নানান রোগের বাসা বাঁধতে শুরু করে শরীরে। তাই বাইরে না গিয়ে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন মুখরোচক গার্লিক চিকেন চিজ বল। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন গার্লিক চিকেন চিজ বল। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? এটি খেতে যেমন সুস্বাদু তেমন যেকোন সময় এটি বানিয়ে নেওয়া যেতে পারে। দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন গার্লিক চিকেন চিজ বল।

উপকরণ:
এটি বানাতে আমাদের লাগবে। ২৫০ গ্রাম মুরগি মাংস ( কিমা), রসুন, ১ টেবিল চামচ পিয়াঁজ বাটা। দেড় চা চামচ আদা কুচি, দুটি ফেটানো ডিম, মোজারেলা চিজ, ব্রেড ক্রাম্বস, হাফ কাপ ময়দা, স্বাদমতো নুন, পরিমাণ মত সাদা তেল, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১ টেবিল চামচ অরিগানো।
আরও পড়ুন ব্রেকফ্রাস্টে বানিয়ে ফেলুন জিভে জল আনা ধোসা

প্রণালী :
মাংসের কিমাগুলি ভালো করে ধুয়ে নিন। এবার তার মধ্যে মিহি করে কাটা কুচানো রসুন ও আদা, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচ গুঁড়ো, অরেগেনো ভালো করে মিশিয়ে একটি পাত্রে মেখে নিন। এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে তার মধ্যে চিজ কিউব দিয়ে ভালো করে গোল গোল বলের আকার করে নিন। ফ্রাইং প্যানে বেশি করে তেল নিয়ে ভালো করে গরম করে নিন। এবার বলগুলি ভালো করে ময়দাতে কোট করে নিন। তারপর ফেটানো ডিমের মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্ব-এ ডুবিয়ে তেলে ছেড়ে দিন। ততক্ষন ভাজতে থাকুন যতক্ষণ না এর রং সোনালী হচ্ছে। এবার এগুলি তুলে টিস্যু পেপারের মধ্যে দিয়ে দিয়ে রাখুন যাতে তেল টেনে নেয়। এবার পরিবেশন করুন গরম গরম গার্লিক চিকেন চিজ বল।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি