Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৯ মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৪৯ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৯০৩ – সার্বিয়ার রাজা আলেকজান্ডার আজকের দিনে নিরাপত্তা রক্ষীদের হাতে নিহত হয়।
১৯৩৫ – হেগ জাদুঘর উদ্বোধন করা হয় এদিন।
১৯৯০ – আজকের দিনে কর্ণফুলি সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয়।

আরও পড়ুন   ‘প্রধানমন্ত্রী সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যাভিষেক মনে করছেন’ঃ রাহুল গান্ধি

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৬০ -কাশিমবাজারের মহারাজা ও মানবতাবাদী ব্যক্তিত্ব স্যার মণীন্দ্র চন্দ্র নন্দী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৬৫ -ঊনবিংশ শতকের বাঙালি সাহিত্যিক ও ‘প্রবাসী’ ও ‘মডার্ন রিভিউ’ এর সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ।
১৯০৫ – হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী হীরাবাঈ বরোদাকর এদিন জন্মান।
১৯২১ – বিশিষ্ট বাঙালি শিল্প ব্যক্তিত্ব সাধন দত্তের জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৭১ -ভারতের থিয়েটার ও চলচ্চিত্র অভিনেতা ও ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠাতা পৃথ্বীরাজ কাপুর আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৭ – বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।
১৯৮৭ -ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের ৬ষ্ঠ প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এদিন প্রয়াত হন।
২০২১-বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি ধ্রুপদী সঙ্গীত শিল্পী ড.দেবব্রত সিংহ ঠাকুরের প্রয়াণ দিবস আজ।

About Post Author