সময় কলকাতা ডেস্ক, ২৯ মে : আমাদের সবার বয়স বেড়ে চলেছে দিন দিন।আর বয়স বাড়ার সাথে সাথেই ত্বকেরও বয়স বাড়ছে প্রতিদিন। সেইসঙ্গে গাল ঝুলে পড়ছে। এটি খুবই প্রভাব ফেলে ত্বকের সৌন্দর্যের ওপর। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে নারকেল তেল। নারকেল তেল প্রতিরোধ করে সূক্ষ্মরেখা ও বলিরেখা। তাছাড়া ত্বকের জেল্লা বাড়াতেও সাহায্য করে। নারকেল তেলকে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবেও ব্যাবহার করা যায়।

দিন দিন যত আপনার বয়স বাড়ছে আপনি লক্ষ্য করবেন সাথে সাথে আপনার গাল গুলিও ঝুলে পড়ছে। দেখা দিচ্ছে বলিরেখা ও কপালে ভাঁজ। কিন্তু, এগুলোকে তো আটকানো যায়না। কারণ বয়সের ছাপ মানুষের পড়তে বাধ্য।কিন্তু, বয়স হওয়ার আগেও এই সমস্যাগুলি দেখা দিতে পারে। তাই আগে থেকে যদি এর যত্ন নেওয়া যেতে পারে তাহলে সময়ের আগে থেকেই অনেকটা রেহাই পাওয়া সম্ভব। অনেকজন নামিদামি কোম্পানির ক্রিম ব্যাবহার করেন।কিন্তু, ঘরোয়া উপায়েও আপনি এর থেকে মুক্তি পেতে পারেন। তার জন্য কিছু টিপস মেনে চলতে হবে। নারকেল তেল দিয়েই আপনি সারিয়ে তুলতে পারেন এই সমস্যা। যার কোনও পার্শ্ব-প্রতিক্রিয়া নেই। ত্বককে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে এটি।

১) নারকেল তেলের মধ্যে থাকে লাউরিক অ্যাসিক ও ক্যাপ্রিলিক অ্যাসিড। রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে ত্বকে মালিশ করুন। নারকেল তেল যতক্ষণ না পর্যন্ত এটি শুকনো হয়ে আসে। এরপর মালিশ করে আপনি যদি সারারাত রেখে ঘুমিয়ে যান। ময়েশ্চারাইজারের হিসাবে নারকেল তেল ব্যবহার করলে ত্বকের জেল্লা বাড়ার সাথে সাথে ত্বক নরম থাকে, আয়ু বাড়ে, আর্দ্রতা বজায় ,এবং আয়ুরেখা কমায়।

২) এক চামচ অ্যাপল সাইডার ভিনেগার ও এক চামচ নারকেল তেল ভালো করে মিশিয়ে তুলোর সাহায্যে গোটা মুখে ভালো করে লাগিয়ে নিন। এরপর এটি শুকিয়ে গেলে কয়েক ফোঁটা নারকেল তেল ত্বকে মালিশ করুন, এরপর ঘুমোতে যান। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভালো করে পরিষ্কার জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ৩ দিন এটি করতে থাকুন।
আরও পড়ুন ‘দ্য কেরালা স্টোরি’র বিতর্কে প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক অনুরাগ কাশ্যপ
৩) ক্যাস্টর অয়েলের সাথে নারকেল তেল মিশিয়ে ভাল করে ত্বকের উপর মালিশ করুন। তারপর মিশ্রণটি শুকিয়ে এলে রাতে এভাবেই ঘুমোতে যান।পরের দিন ধুয়ে ফেলুন। এতে বলিরেখা থেকে মুক্তি পাওয়া যায়।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে