সময় কলকাতা ডেস্ক,৩০ মেঃআবগারি দুর্নীতি মামলায় এবার আরও বিপাকে মণীশ সিসোদিয়া।প মঙ্গলবার দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি দীনেশ শর্মা মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দিল। যদিও সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে মণীশ সিসোদিয়া সুপ্রিম কোর্টের দারস্থ হতে পারে বলেই সূত্রের খবর। বিচারপতি দীনেশ শর্মা এ্দিন মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে জানান,আবগারি দুর্নীতি মামলায় আপ নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। কেননা দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীকে জামিন দেওয়া হলে, সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এর আগে আবগারি দুর্নীতি মামলায় সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আবগারি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এই আবগারি মামলাতেই গ্রেফতার হয়ে এই মুহূর্তে জেলবন্দি দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।

এক বক্তৃতায় কেজরিওয়াল দেশবিরোধী কার্যকলাপ নিয়ে সরব হয়েছিলেন। তিনি বলেন, দেশবিরোধী শক্তির বাড়বাড়ন্তেই প্রগতি থমকে গিয়েছে। তারপরেই তাঁকে তলব করল সিবিআই। এদিকে,সিবিআই তলবের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেগে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন,‘দিল্লি আবগারি মামলায় ধৃতদের নির্যাতন করা হচ্ছে। তাঁদের চাপ দিয়ে মুখ্যমন্ত্রীর নাম বলানোর চেষ্টা করা হচ্ছে। এতদিন ধরে তদন্ত হচ্ছে। তা সত্ত্বেও প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেআইনি এক পয়সাও খুঁজে বের করতে পারেনি। ’
আরও পড়ুন শুধুমাত্র পড়াশোনার খরচ নয়, এবার দুঃস্থ শিশুদের জন্য স্কুল তৈরী করতে চলেছেন সোনু

উল্লেখ্য,গত বছরই দিল্লির আবগারি নীতি নিয়ে বিতর্কের দানা বেঁধেছিল। এরপরই দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার নির্দেশেই দিল্লির আবগারি নীতি নিয়ে তদন্ত শুরু করে ইডি ও সিবিআই। কারণ, আবগারী বা মদ বিক্রি নীতিতে মূল অভিযোগই ছিল বেআইনিভাবে পথে অর্থ উপার্জন। তিন মাস আগেই সিবিআই এই মামলার চার্জশিটও পেশ করে। সিবিআইয়ের ওই চার্জ শিটে মণীশ সিসোদিয়া সহ ১৫ জনের নাম ছিল। ১১ পাতার ওই চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ভুয়ো অ্যাকাউন্টের নথি পাওয়া গেছে বলে দাবি সিবিআইয়ের। মনীশের বিরুদ্ধে সিবিআই যে ধারাগুলিতে মামলা দায়ের করেছিল, তারমধ্যে দুটি ধারা ইডির প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এর অধীনে তদন্তের অধীনে পড়ে। সেগুলি হল, ভারতীয় দণ্ডবিধির ১২০-বি এবং ৪৭৭। এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনের ৭ নম্বর ধারার মামলা দায়ের হয়েছিল।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?