Home » আর্থ্রারাইটিসের সমস্যায় নাজেহাল? সুস্থ থাকতে নিয়মিত খান এই ফল

আর্থ্রারাইটিসের সমস্যায় নাজেহাল? সুস্থ থাকতে নিয়মিত খান এই ফল

সময় কলকাতা ডেস্ক, ৩১ মে : দেশের প্রায় অধিকাংশ মানুষ আর্থ্রারাইটিসের সমস্যায় ভোগেন। এই রোগের কারণে ভোগ করতে হয় অসহ্য যন্ত্রণা। অনেক সময় ওষুধেও ঠিক মতো কাজ করে না,আর করলেও তা ক্ষণিকের জন্য। তবে আর্থ্রারাইটিসের সমস্যা বাড়ছে মনে হলেই সর্বপ্রথম ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। জয়েন্টে জয়েন্টে ব্যাথার অনুভব শুরু হলেই আগে থেকে সতর্ক হতে হবে আপনাদের। এই সমস্যা এখন প্রায় সমস্ত বয়স্ক মানুষের  একটি অতি   সাধারণ রোগ হয়ে দাঁড়াচ্ছে। তবে কিছু ফল আছে যেগুলি নিয়মিত খেলে অনেকটাই এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই আপনার ফলের তালিকায় এই ফলগুলি অবশ্যই রাখুন-


চেরি : এই চেরির মধ্যে আছে অ্যান্থোসিয়ানিন। যা ইনফ্লেমেশনের সমস্যা কমাতে খুবই উপকারী। আর্থ্রারাইটিসের সমস্যা কমাতে এটি অনেক উপকারী ফল প্রদান করে।
কমলালেবু : ভিটামিন সি যুক্ত এই ফলটিও আর্থ্রারাইটিসের এর মত সমস্যাকে দূর করতে সক্ষম। এটি দেহের হাড়ের জয়েন্টের অংশগুলিকে সমৃদ্ধ করে। এটি জয়েন্টের ব্যথার থেকে মুক্তি দেয়। তাই রোজ একটা কমলালেবু আপনার লিস্টে অবশ্যই রাখবেন।


আপেল : সাধারণত আপেল একটি এমনই ফল যেটি প্রায় সব বাড়িতেই সবসময় ফলের লিস্টে থাকে। আপেল ও এই সমস্যা দূর করতে সাহায্য করে। আপেলের মধ্যে আছে ফ্ল্যাভোনয়েডস অ্যাটি-ইনফ্লেমেটরি উপাদান যা আর্থ্রারাইটিসের লক্ষণ বা উপসর্গ থেকেও আপনাকে দূরে রাখে। তাই রোজ একটা আপেল মাস্ট।
ব্লুবেরি : ব্লুবেরির মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ। যা মূলত ইনফ্লেমেশনের সমস্যা দূর করতে সাহায্য করে। ফ্রুট স্যালাড এর মধ্যে এই ব্লুবেরি রাখতেই পারেন।

আরও পড়ুন   ভিআই ইউজারদের জন্য দুঃসংবাদ!

আনারস : আনারস খেতে প্রায় অনেকেই ভালোবাসে।কিন্তু, অনেকেরই অজানা, আনারস আর্থ্রারাইটিসের সমস্যা গুলিকে দুর করতে পারে। কারণ এর মধ্যে আছে ব্রোমেলাইন যা মানব দেহে ইনফ্লেমেটরি উপকরণ তৈরি হতে দেয় না। যা এই রোগ থেকে মুক্ত রাখে।

About Post Author