সময় কলকাতা ডেস্ক, ১ জুন : পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান যারা দেখেছেন তাঁদের সার্জিও ক্যালডেরণ কে মনে থাকার কথা। শুধু কী তাই, একাধিক কালজয়ী চলচ্চিত্রের অভিনেতা সার্জিও ক্যালডেরণ। অসংখ্য স্মরণীয় চলচ্চিত্রে ছয় দশক ধরে কাজ করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা সার্জিও ক্যালডেরণ চলে গেলেন না ফেরার দেশে । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭।

আরও পড়ুন :চিরঘুমের দেশে জনপ্রিয় আমেরিকান গায়িকা
১৯৭০ সালে অভিনয় শুরু করে চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন মেক্সিকান তারকা সার্জিও ক্যালডেরণ।অ্যাট ওয়ার্ল্ডস এন্ড, মেন ইন ব্ল্যাক, দ্য রুইনস, লিটল ফকার্স, এমআইবি এবং অসংখ্য সাড়া জাগানো চলচ্চিত্রে ছাপ রেখে গিয়েছেন সার্জিও ক্যালডেরণ।তাঁর মুখপাত্র মঙ্গলবার তাঁর মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানিয়েছেন, পরিবার- পরিজন পরিবেষ্টিত হয়েই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন প্রবীণ অভিনেতা ক্যালডেরণ।তাঁর প্রয়াণ যে একটি অধ্যায় ও একটি যুগের অবসান তা নিয়ে সংশয় নেই।

আরও পড়ুন :প্রয়াত ডেভিড ওয়ারনার
২১ জুলাই, ১৯৪৫ – দিনটিতে জন্মগ্রহণ করা ক্যালডেরন তাঁর গ্রামের বাড়ি থেকে যখন মেক্সিকো সিটিতে চলে আসেন তখন তাঁর বয়স মাত্র ১০ এবং অ্যাসোসিয়েশন ন্যাসিওনাল ডি অ্যাক্টরসের ইনস্টিটিউট আন্দ্রেস সোলারে পড়াশোনা করেন।
এরপর তিনি হুস্টন অভিনীত দ্য ব্রিজ ইন দ্য জঙ্গল (১৯৭০) সিনেমায় তার পর্দায় আত্মপ্রকাশ করেন।তার দীর্ঘ অভিনয় জীবনে তিন-ডজন বা তার বেশি চলচ্চিত্রের মধ্যে জীবনের প্রারম্ভিক পর্যায়ে ছিল দ্য রিভেঞ্জার্স (১৯৭২), দ্য চিলড্রেন অফ সানচেজ (১৯৭৮)।গত বছর এফএক্স সিরিজের বেটার থিংস-এর শেষ সিজনেও দেখা গিয়েছিল তাঁকে।।


More Stories
সোনার ছেলে শুটার ও কোচ যশপাল রানা প্রয়াত
প্রয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি
চলে গেলেন বশির বদর