Home » কলকাতা সহ জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা

কলকাতা সহ জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা

সময় কলকাতা ডেস্ক,১ জুনঃ কলকাতা সহ জেলায় জেলায় ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। আগামী দু’দিনের মধ্যে তাপমাত্রার পারদ আরও বৃদ্ধি পাবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। তীব্র দাবদাহের মাঝেই নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বাড়ছে ভ্যাপসা গরমও।দক্ষিণবঙ্গে আপাতত ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা। আজ সকাল থেকেই কলকাতার আকাশ ঝলমলে। বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রার পারদ। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৯২ শতাংশ।

আরও পড়ুন   পঞ্চাশ বছর বয়সী মহিলা জেলকর্মীর বিরুদ্ধে ১৫ বছরের কিশোর বন্দীর সঙ্গে ওরাল সেক্স করার অভিযোগ

পূর্বাভাস বলছে, আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। শুক্রবার লু বইতে পারে পশ্চিম বর্ধমান, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মালদা, দুই দিনাজপুরে। শনিবার থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে দুই বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ, দুই দিনাজপুরে।

About Post Author