সময় কলকাতা ডেস্ক, ৪ জুন : শাহরুখ খানের পর এবার সঞ্জয় দত্ত। অভিনেতার সঙ্গে ছবি তোলার দরুন পাশে ঘেঁষায় ধাক্কা দিলেন এক অনুরাগীকে।কয়েকদিন আগেই অনুরাগীকে ধাক্কা মারার অভিযোগ উঠে এসেছিল শাহরুখ-এর বিরুদ্ধে। এবার সেই একই অভিযোগ সঞ্জয় দত্তের বিরুদ্ধে। আর এই দুটি ঘটনাই ঘটে এয়ারপোর্টে। সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয় সেই ভিডিও।
সাধারনত বিমানবন্দরের বাইরে কোন তারকাকে দেখলে ছবি, ভিডিও তোলার জন্য ছুটে আসেন অনুরাগীরা। ঠিক সেভাবেই সঞ্জয় দত্তের একজন অনুরাগী তাঁকে অনুসরণ করছিলেন। ওই ব্যক্তি সমস্ত মুহূর্ত হাতে থাকা মোবাইলে ভিডিও করছিলেন। আর এতেই কিছুটা বিরক্তির ছাপ ফুটে ওঠে সঞ্জয়ের মধ্যে। আর ঠিক সেই সময় সঞ্জয় ধাক্কা দেয় ওই অনুরাগীকে। অপরদিকে, আরেকজন অনুরাগী তাঁকে অনুসরণ করতে শুরু করেন। ঠিক একইভাবে তাকেও ঠেলে সরানোর চেষ্টা করেন তিনি।
আরও পড়ুন ‘২০১০ সালের জ্ঞানেশ্বরী দুর্ঘটনার পরে কি পিসি ইস্তফা দিয়েছিলেন’,অভিষেককে তোপ শুভেন্দুর
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর অনেকে ক্ষোভ উগরে দেন। কেও কেও এটিকে ভালো চোখে দেখছেন না। কেও কেও আবার লিখে বসেন, ‘এদের এত কিসের অহংকার কে জানে’!। কিছুদিন আগেই ‘ডাঙ্কি’র শুটিং শেষ করে ফিরছিলেন শাহরুখ। সেই সময়ও এক অনুরাগী তাঁকে অনুসরণ করে ছবি তলায় তাকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিন শাহরুখ। এই নিয়ে অনেক চর্চা হয় নেট জগতে। সচরাচর শাহরুখকে এ ধরনের আচরণ করতে এর আগে কখনও দেখা যায়নি।

আবার কিছুদিন আগে করিনার সঙ্গে তার এক অনুরাগী ছবি তুলতে এলে তিনিও ঠিক একইভাবে এড়িয়ে যান। এই নিয়েও চর্চার মুখে পড়তে হয় করিনাকে। আবার এসবের মাঝে একদম অন্যরূপে ধরা সলমন খানের। এইদিক থেকে তিনি ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। কিছুদিন আগে একটি ভিডিওতে দেখা যায় সলমনের এক ক্ষুদে ভক্ত তাঁর সঙ্গে ছবি তুলতে এলে হাসি মুখে ছবি তোলেন তিনি।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র