Home » তীব্র গরমে প্রাণ জুড়োতে বাড়িতেই বানিয়ে ফেলুন কুলফি

তীব্র গরমে প্রাণ জুড়োতে বাড়িতেই বানিয়ে ফেলুন কুলফি

সময় কলকাতা ডেস্ক, ৭ জুন : তীব্র গরমে নাজেহাল অবস্থা আট থেকে আশি সবারই। বাইরে বের হওয়া তো দূরের কথা, ঘরের ভিতরেও অস্বস্তি ভোগ করছে মানুষ। এহেন পরিস্থিতিতে সবসময়  কুলফি, ঠান্ডা পানীয়, আইসক্রিম খেতেই মন চাইছে। কিন্তু, কুলফি বা আইসক্রিম খেতেও এই গরমে আমাদের ছুটতে হবে বাজারের উদ্দেশ্যে। তাই আর চিন্তা না করেই এবার খুব সহজ পদ্ধতিতে আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু  কুলফি। বাড়ির ছোটো থেকে বড়ো, সবারই  কমবেশি খুব প্রিয় এই কুলফি।

উপকরণ :
দুধ এক লিটার, ২৫০ গ্রাম খোয়া ক্ষীর, ২৫০ গ্রাম চিনি, কর্ণফ্লাওয়ার ২ টেবিল চামচ, ছোটো এলাচ ২ থেকে ৩ টি, কেওড়ার জল ২ টেবিল চামচ, সামান্য পরিমাণ কেশর, অল্প পরিমাণ কুচানো পেস্তা, ৬ টি কুলফি কন্টেনার।

আরও পড়ুন   ছুটির দিনে কব্জি ডুবিয়ে খান গন্ধরাজ মটন! রইল রেসিপি


পদ্ধতি :
প্রথমে একটি পাত্রে বেশ কিছুক্ষণ দুধ জাল দিতে হবে মাঝারি বা হালকা আঁচে। তারপর ওই দুধের মধ্যে খোয়াক্ষীর ও চিনি দিয়ে দিতে হবে। এবার দুধের মধ্যে যোগ করুন পেস্তা কুচি, কর্নফ্লাওয়ার।তারপর এটিকে কিছুক্ষণ ভালো করে জাল দিতে হবে যতক্ষণ না দুধ একটি ঘন হয়ে আসছে। নজর রাখতে হবে দুধটি যেন তলায় না লেগে যায়। এরপর যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে কেওড়ার জল ও কেশর। এবার এটিকে নামিয়ে নিয়ে কুলফির কন্টেনার গুলিতে ঢেলে দিতে হবে। এবার কন্টেনারগুলিকে ডিপ ফ্রিজে রেখে দিন। প্রায় ৮ ঘণ্টা রাখতে হবে। খুব জমে শক্ত হয়ে গেলে এরপর বের করে সবার সাথে পরিবেশন করুন হোমমেড কুলফি।

About Post Author