সময় কলকাতা ডেস্ক,৮ জুনঃ সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন বাটার চিকেন কোফতা। বিশেষ করে পরোটা বা নানের সাথে একবার বাটার চিকেন কোফতা খেলে আর ভুলতে পারবেন না। বাটার চিকেন কোফতা বড়ো থেকে ছোট সবারই খুব পছন্দ হবে। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
মুরগির মাংসের কিমা-৫০০ গ্রাম
দুধ-আড়াই কাপ
পাউরুটির গুঁড়ো -২ কাপ
ডিম-১টি
রসুন কুচি- ৮ কোয়া
পেঁয়াজ – ১টি কুচিয়ে রাখা
আদা – ১ চামচ

জিরে গুঁড়ো – ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো – ৩ চা চামচ
টমেটো পিউরি – ৫ চামচ
মাখন গলানো- ৩ চামচ
ধনেপাতা, লেবু, নুন ও চিনি- পরিমাণ মত
আরও পড়ুন ছুটির দিনে কব্জি ডুবিয়ে খান গন্ধরাজ মটন! রইল রেসিপি

প্রণালী
প্রথমে একটা বাটিতে পাউরুটির গুঁড়ো, ২ কাপ দুধ, ডিম, ৪ কোয়া কুচিয়ে রাখা রসুন, মাংসের কিমা এবং নুন, চিনি পরিমাণ মতো দিয়ে ভাল করে চেটকে নিন। ছোট গোল আকারে কোফতা বানিয়ে তা অল্প তেলে ভেজে উঠিয়ে রাখুন। এবার কড়াইতে রসুন ও অল্প তেলে দিন। ধীরে ধীরে তার মধ্যে যোগ করুন পেঁয়াজ, আদা ও বাকি রসুনটুকুও। একটু নেড়ে নিয়ে দিয়ে দিন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ২ চামচ গরম মশলা গুঁড়ো, নুন, চিনি এবং টমেটো পিউরি। এবার একটু কষিয়ে নিয়ে এই মিশ্রণটি একবার মিক্সিতে ঘুরিয়ে নিন। তারপর কড়াইয়ে মাখন দিয়ে মিশ্রণটা ঢেলে দিন বাকি গরম মশলা গুঁড়ো এবং ১/২ কাপ দুধ সহ। একটু নাড়াচাড়া করে কোফতাগুলি দিয়ে দিন। এবার ঢাকা দিয়ে কম আঁচে রাঁধুন যতক্ষণ ফুটছে। ফুটে এলে নামিয়ে নিয়ে উপর দিয়ে লেবুর টুকরো এবং ধনেপাতা সাজিয়ে পরিবেশন করুন বাটার চিকেন কোফতা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি