সময় কলকাতা ডেস্ক, ৮ জুন : বলিউডের অন্যতম সফল পরিচালক-প্রযোজক করণ জোহর। ছবি পরিচালনার মধ্য দিয়ে কর্মজীবন শুরু হয় তাঁর। তারপর ধীরে ধীরে সাফল্যের চূড়ায় পৌঁছে যান তিনি। তারপর ধর্ম প্রোডাকশন নামে একটি প্রযোজনা সংস্থা তৈরি করেন তিনি। যদিও এখন তিনি পরিচালনার থেকে প্রযোজনাতেই মন দিয়েছেন বেশি। তবে সাত বছর পর আবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। বলতে গেলে সাত বছর পর ফুল ফর্মে। রণবীর ও আলিয়ার কেমিস্ট্রি নিয়ে নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ এর পরিচালনা করেছেন তিনিই। প্রযোজনা করেছেন তারই প্রোডাকশন।আগামী জুলাই মাসে মুক্তি পাবে এই ছবিটি।
আরও পড়ুন ২৩ জুন পাটনায় বিরোধী বৈঠক, থাকবেন রাহুল-মমতা-কেজরিওয়াল

এমনকি তিনি জানান আগামী এক বছরের মধ্যে ৭ টি ছবি মুক্তি পাবে তাঁর। জুলাই ও আগস্ট মাসের মধ্যে দুটি ছবি যথা ‘মেরে মেহবুব মেরে সনম’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পেতে চলেছে।‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ তে দেখা যাবে রণবীর ও আলিয়াকে। সঙ্গে দেখা যাবে শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং আমাদের বাঙলার অভিনেতা চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরী কে।

অপরদিকে ‘মেরে মেহবুব মেরে সানাম’ সিনেমাতে দেখা যাবে ভিকি কৌশল ও তৃপ্তি দিম্রিকে। তাছাড়াও তার প্রযোজনায় আছে আরও কিছু ছবি যেমন- সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘যোদ্ধা’, সারা আলি খানের ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’, সারা আলি খানের ভাই ইব্রাহিম আলি খানের প্রথম ছবি ‘সরজমিন’ ও মুক্তি পেতে চলেছে করণের প্রযোজনায়।
আরও পড়ুন জন্মদিনের দিন সুখবর ! এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন অভিনেতা নীল

জাহ্নবী কপূর ও রাজকুমার রাও অভিনীত রোম্যান্টিক কমেডি ‘মিস্টার অউর মিসেস মাহি’ এছাড়াও আছে অক্ষয় কুমার অভিনীত সি শঙ্করণের বায়োপিক । মহামারির পর থেকে অনেক কাজ আটকে ছিল বলে জানান করণ। এবার সব ছবিগুলি আসতে আসতে মুক্তি পাবে বলে জানান তিনি। আগামী ১২ মাসের মধ্যে সব ছবি আসবে বলেই প্রতিশ্রুতি দেন তিনি। এবার শুধু অপেক্ষার পালা।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র