সময় কলকাতা ডেস্ক,১০ জুনঃঅবশেষে স্বস্তি মিলল জেলাবাসীর। অবসান হল তীব্র দহন জ্বালার। তীব্র দাবদাহ শেষে অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল শহর কলকাতা। একধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ। শুক্রবার বিকেল না গড়াতেই ঝেঁপে নামল বৃষ্টি। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলবে। যদিও বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহ বজায় থাকবে। ফলে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই মিলছে না রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গের পাশাপাশি সপ্তাহান্তে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকেই বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল থেকেই নিম্নমুখী তাপমাত্রার পারদ। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৯৭ শতাংশ।
আরও পড়ুন ‘পঞ্চায়েত ভোটে সিভিক ভলান্টিয়ার ও শিক্ষকরা নয়’, প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্টের
পূর্বাভাস বলছে, আগামী ১৩ জুন পর্যন্ত বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। এদিকে,১৫ জুন পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এদিকে, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে শনিবার থেকেই ধীরে ধীরে বৃষ্টি শুরু হবে। রবিবার বাড়বে বৃষ্টির পরিমাণ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি