সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,১০ জুন : ভারতীয় ফুটবলের উপহার হয়ে আবার ফিরে এসেছে ইন্টার কন্টিনেন্টাল কাপ। আর ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রথম দিনে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রত্যাশা অনুযায়ী জয় দিয়েই শুরু করেছে ভারত। ভারত তার দুর্বল প্রতিপক্ষ মঙ্গোলিয়কে ২-০ গোলে হারিয়ে দিলেও ইন্টার কন্টিনেন্টাল কাপে ভারতীয় কোচ ইভর স্টিমাচকে চিন্তায় রেখেছে মেন ইন ব্লু – র পারফরমেন্স।
উল্লেখ্য, অনেকটা নেহেরু কাপের আদলে ২০১৮ সালে প্রথমবার এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। সেবার ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৯ সালে দ্বিতীয় ইন্টার কন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয় উত্তর কোরিয়া। তিন বছর কোভিডের কারণে বন্ধ ছিল এই টুর্নামেন্ট। ২০২৩ সালে আবার ফিরেছে ইন্টার কন্টিনেন্টাল কাপ। এবারের অংশগ্রহণকারী চারটি দল ভারত,লেবানন, মঙ্গোলিয়া ও ভানুয়াটু।প্রতিটি দল গ্ৰুপ লিগে পরস্পর মুখোমুখি হচ্ছে।পয়েন্টের বিচারে শীর্ষ স্থানাধিকারী দুটি দল ফাইনালে মুখোমুখি হবে।ফাইনাল হবে এমাসের ১৮ তারিখে। প্রথম দিন ভারতের জয়ের পাশাপাশি লেবানন ভানুয়াটুকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে ।
ভারত ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচে ঝড় তুলে শেষ পর্যন্ত জয় পেলেও কিছু প্রশ্ন থেকেই গেল। ম্যাচের
শুরুতেই ২ মিনিটের মাথায় ভারতকে সাহাল আব্দুল সামাদ এগিয়ে দেন। এর পর ১৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন লাললিয়ানজুয়ালা ছাংতে। ফিফা র্যাংকিংয়ে ১৮৩ নম্বরে থাকা দলের বিরুদ্ধে জিতলেও ব্যবধান আর বাড়াতে পারেনি ভারত। ভারতের পরের ম্যাচ ভানুয়াটুর বিরুদ্ধে যাদের ফিফা র্যাংকিং ১৬৪ যারা ভারতের বিরুদ্ধে কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে সন্দেহ থেকেই যাচ্ছে।। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন এই টুর্নামেন্টে ভারতের একমাত্র প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে লেবানন -বিশ্ব ফুটবল ক্রমতালিকায় যাদের র্যাংকিং ৯৯। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনাল ভারত ও লেবাননের মধ্যেই হতে পারে। সেক্ষেত্রে ভারত লেবাননের বিরুদ্ধে সম্ভাব্য দুটি ম্যাচে কতটা ভালো ফল করে তা দেখতে অধীর আগ্রহে উন্মুখ ভারতীয় ফুটবলপ্রেমীরা।


More Stories
পাঞ্জাবের কাছে হেরে আইএফএ-র বিপদ বাড়ালো ইস্টবেঙ্গল
বারাসাতে মেসির হ্যাটট্রিক, কাস্টমসকে ৭ গোল দিল পাঞ্জাব
তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলির ঠাঁই এখন বৃদ্ধাবাসে