সময় কলকাতা ডেস্ক,১৮ জুনঃ সবসময় ডিমের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই সপ্তাহান্তে অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন ডিমের কাশ্মীরি কোরমা। বিশেষ করে পরোটা বা নানের সাথে একবার ডিমের কাশ্মীরি কোরমা খেলে আর ভুলতে পারবেন না। ডিমের কাশ্মীরি কোরমা বড়ো থেকে ছোট সবারই খুব পছন্দ হবে। ডিমের কাশ্মীরি কোরমা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন মুখরোচক চিকেন উইংস কাবাব

উপকরণ
ডিম: ৫টি
টক দই: আধ কাপ
পোস্ত বাটা: ১ টেবিল চামচ
ঘি: ১ টেবিল চামচ
রসুন বাটা: ১ টেবিল চামচ
আদা বাটা: ১ চা চামচ
বাদাম বাটা: ২ টেবিল চামচ
মিষ্টি দই: ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি: ১ কাপ
পেঁয়াজ বাটা: ২ টেবিল চামচ

আরও পড়ুন রবিবাসরীয় নৈশভোজে বানিয়ে ফেলুন কাশ্মীরি মটন
তেল: আধ কাপ
গরম মশলার গুঁড়ো: আধ চা চামচ
কিশমিশ: ১ টেবিল চামচ
কাঁচা লঙ্কা: ৩-৪টি
তেজপাতা: ২টি
ছোট এলাচ: ২টি
লবঙ্গ: ৪টি
দারচিনি: ছোট একটি ডাল
লবণ: স্বাদ অনুযায়ী
গোলমরিচ গুঁড়ো: আধ চা চামচ

রন্ধন পদ্ধতি
প্রথমেই ডিম সেদ্ধ করতে দিন। খানিকটা পেঁয়াজ আগে থেকে ভেজে বেরেস্তা করে রাখুন।এর পর কড়াইতে তেল এবং ঘি একসঙ্গে গরম করে নিন। এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিন গোটা গরম মশলা এবং তেজপাতা।এর মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি। সামান্য ভাজা হয়ে এলে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে নাড়তে থাকুন।এর মধ্যে একে একে মেশাতে থাকুন বাদাম এবং পোস্ত বাটা।মশলা থেকে তেল ছেড়ে এলে সামান্য গরম জল দিয়ে দিন। এই সময়ে দিয়ে দিন কয়েকটি কাঁচা লঙ্কা।ফুটে উঠলে দু’রকম দই ভাল করে ফেটিয়ে নিয়ে ওই মিশ্রণে দিয়ে দিন।এ বার সেদ্ধ করা ডিমের গা ছুরি দিয়ে কেটে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিন।কিছু ক্ষণ ফুটিয়ে নিয়ে উপর থেকে কিশমিশ এবং গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিন। একেবারে শেষে উপর থেকে ছড়িয়ে দিন বেরেস্তা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি