Home » জন্ডিসের সময় লিভারকে সুস্থ রাখতে যে যে খাবার গুলি অবশ্যই খাবেন

জন্ডিসের সময় লিভারকে সুস্থ রাখতে যে যে খাবার গুলি অবশ্যই খাবেন

সময় কলকাতা ডেস্ক, ১৯ জুন : এই গরমে জন্ডিসের মত সমস্যা অতিসাধারণ। অনেকেই এই সময় জন্ডিসের মত সমস্যায় ভোগেন। খুব সাধারণ শুনতে হলেও এই জন্ডিস হতে পারে মারাত্মক।বিশেষত লিভারের ওপর দারুণভাবে চাপ পড়ে জন্ডিসের সময়। আমাদের শরীরে বিলিরুবিন নামক এক হলুদ পদার্থ থাকে যেটি লিভার দ্বারা ফিল্টার হয়। জন্ডিসের সময় এই বিলিরুবিনকে লিভার ফিল্টার করতে পারেনা। ফলে শরীরের বিভিন্ন অংশ হলুদ হতে শুরু করে। যেমন : ত্বক,  চোখ,  জিভ,  মাড়ি সবকিছু। এমনকি মূত্রের রং গাঢ় হলুদে পরিণত হয়। এই দেখেই বোঝা যায় কেও জন্ডিস আক্রান্ত কি না। এই সময় চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত কারণ এই জন্ডিস বেড়ে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনার ডায়েট লিস্টে যদি কিছু খাবার যোগ করেন তাহলে জন্ডিসের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।

ফ্রেশ সবজি আর ফল  : আমাদের নিয়মিত ফ্রেশ সবজি এবং ফল খেতে হবে কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তার সাথে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের বিপাক ক্রিয়াকে সুস্থ রাখে। এরমধ্যে আপনি মিষ্টি আলু,  কচু, টমেটো,  গাজর,  ব্রকোলি,  ফুলকপি,  ক্র্যানবেরি,  ব্লুবেরি,  আঙুর,  পেঁপে ইত্যাদি খেতে পারেন।

আরও পড়ুন   ভাঙড়ে অশান্তির জের, নওশাদ সিদ্দিকীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে প্রস্তুত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

আদা-তুলসি দিয়ে চা : দিনে একবার হলেও আদা তুলসি দিয়ে চা খেতে পারেন। কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যাফাইন যা জন্ডিসের হাত থেকে রক্ষা করে। তাছাড়াও ব্ল্যাক কফি খেতে পারেন। এটি ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে।

গোটা শস্যদানা : কিছু গোটা শস্য দানা, যাদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যেমন ওটস, বিভিন্ন বীজ, শস্যদানা।এছাড়া বাদাম এবং আমন্ডে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন-ই, ফেনোলিক অ্যাসিড যা লিভারের জন্য খুবই উপকারী।

ছোট মাছ : বড় মাছ এবং রেড মিট খাওয়া থেকে নিজেকে দূরে রাখতে পারলে ভালো এর থেকে বরং ছোটো মাছ এবং চিকেন খান।চিকেনের মধ্যে থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, অ্যালকোহল, কার্বোহাইড্রেট। যা খুবই উপকারী।

About Post Author