Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২২ জুন,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৭৩ তম দিন।

আজকের দিনের বিশেষ কিছু গুরুত্ব রয়েছে- 
১৫৫৫ -আজকের দিনে হুমায়ুন সিন্ধু নদী পার হয়ে লাহোর দখল করে নেন এবং সিকান্দর সুরিকে দিল্লীর সিংহাসন থেকে উৎখাত করেন।
১৬৩৩ -পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে- এই অভিমতের জন্য গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয় এদিন।
১৮১৪ – লন্ডনে লর্ডের ক্রিকেট মাঠে আজকের দিনে প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
১৯০৪ – আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) জন্ম হয় এদিন।
১৯৩৯ –আজকের দিনে সুভাষচন্দ্র বসু মুম্বাইয়ের সর্বভারতীয় অধিবেশনে সারা ভারত ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুন    মোক্তার দাহারিকে টপকে সুনীলের তাড়া মেসি, রোনাল্ডোকে

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৫৬ – হেনরি রাইডার হ্যাগার্ড, বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক।
১৮৮৯ -রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা কবি শেখর কালিদাস রায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০০ – ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী ও রাজনীতিবিদ গণেশ ঘোষ-এর জন্মদিন আজ।
১৯১২- বাঙ্গালী লেখক ও বাংলা সাহিত্য-পত্রিকা ‘দেশ’এর সম্পাদক সাগরময় ঘোষ এদিন জন্মান।
১৯২২-ভারতীয় সঙ্গীত পরিচালক আবহসঙ্গীত পরিচালক ও যন্ত্র সঙ্গীত শিল্পী ভি বালসারা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২৩ – প্রথিতযশা বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক গৌরকিশোর ঘোষ-এর জন্মদিন আজ।
১৯৩২ – ভারতীয় অভিনেতা ও থিয়েটার শিল্পী অমরিশ পুরি এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৫৯-নাট্যকার, অভিনেতা, সুরকার, বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার তুলসী লাহিড়ী আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৬- ভারতীয় বাঙালি সংস্কৃত-তন্ত্র পণ্ডিত ও দার্শনিক গোপীনাথ কবিরাজ-এর প্রয়াণ দিবস আজ।
২০২০- বিশিষ্ট বাঙালি জ্যোতির্বিজ্ঞানী অমলেন্দু বন্দ্যোপাধ্যায় এদিন প্রয়াত হন।

About Post Author