সময় কলকাতা ডেস্কঃ আজ ২৭ জুন,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৭৮ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৯০০ – সেন্ট্রাল লন্ডনে আজকের দিনে ইলেকট্রিক রেলওয়ে চালু হয়।
১৯৫৪ – সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় এদিন।
১৯৬৭ –আজকের দিনে ইংল্যান্ডের এনফিল্ড শহরে পৃথিবীর প্রথম এটিএম স্থাপন করা হয়
১৯৯১ – সোভেনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে গৃহযুদ্ধ শুরু হয় এদিন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮০৬ – ভারতে জন্মগ্রহণকারী ব্রিটিশ গণিতবিদ ও যুক্তিবিজ্ঞানী অগাস্টাস ডি মর্গান আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮০ – আমেরিকান একজন গুরুত্বপূর্ণ লেখক ও রাজনৈতিক কর্মী হেলেন কেলার-এর জন্মদিন আজ।
১৯০৩ – ইংরাজী সাহিত্যের দিকপাল শিক্ষক, শেক্সপিয়ার সম্পর্কে বিশেষজ্ঞ ও বিশিষ্ট সাহিত্য সমালোচক সুবোধচন্দ্র সেনগুপ্ত এদিন জন্মান।
১৯১৫ – ভারতীয় অভিনেত্রী আইদেউ সন্দিকৈ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৯ – অমলা শংকর, ভারতীয় ব্যালে নর্তকী এদিন জন্মান।
১৯৩৯ – ভারতীয় সুরকার, সঙ্গীতশিল্পী রাহুলদেব বর্মন-এর জন্মদিন আজ।
১৯৬৪ – ভারত এথলেটিক পি টি ঊষা-র জন্মদিন আজ।
আরও পড়ুন পঞ্চায়েতে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮২৯ – ইংলিশ বিজ্ঞানী ও দার্শনিক জেমস স্মিথসন আজকের দিনে প্রয়াত হন।
১৮৩৯ -শিখ মহারাজা রণজিৎ সিং-এর প্রয়াণ দিবস আজ।
১৯২৮ – উৎকলমণি গোপবন্ধু দাস, ভারতের ওড়িশা রাজ্যের প্রখ্যাত সমাজ সংস্কারক ও কর্মী, কবি,সাংবাদিক ও প্রাবন্ধিক এদিন প্রয়াত হন।
১৯৭৯ – বাংলাদেশের প্রখ্যাত কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক সাংবাদিক ও চিত্রকর বন্দে আলী মিয়া আজকের দিনে প্রয়াত হন।
১৯৯৮ – খ্যাতনামা সাংবাদিক ও বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার ও প্রসার-ভারতীর বোর্ডের প্রথম চেয়ারম্যান নিখিল চক্রবর্তী –র প্রয়াণ দিবস আজ।
২০০০ -বাঙালি ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং সাহিত্যিক শঙ্কর ভট্টাচার্য এদিন প্রয়াত হন।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?