Home » স্বাদ বদলাতে চিকেন নয়, বানিয়ে ফেলুন মটন রেজালা

স্বাদ বদলাতে চিকেন নয়, বানিয়ে ফেলুন মটন রেজালা

সময় কলকাতা ডেস্ক,২৭ জুনঃ  মুরগির কষা কিংবা চিলি চিকেন বড্ড একঘেয়ে হয়ে গিয়েছে। তাই অতিথিদের কিংবা পরিবারের ছোট্ট খুদে সদস্যটির রসনাতৃপ্তি করতে অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন মটন রেজালা। রেজালা মানেই কি চিকেন? অথবা পনির? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক মটন রেজালা। বিরিয়ানি কিংবা রুমাল রুটির সঙ্গে একেবারে জমে যাবে মটন রেজালা।  মটন রেজালা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ
মটন-১ কেজি
গোটা কাজু-১০-১২টা
লবঙ্গ-৪-৫টা
পোস্ত-২ টেবল চামচ
দই-১ কাপ
দারচিনি-২টো
ছোট এলাচ-৪-৫টা
পেঁয়াজ বাটা-১ কাপ
আদা, রসুন বাটা-২ টেবল চামচ

আরও পড়ুন   সন্ধ্যার আড্ডায় চায়ের সঙ্গে বানিয়ে ফেলুন ক্রিস্পি চিকেন ব্রেড রোল

গোটা গোলমরিচ-৮-১০টা
তেজপাতা-১টা
শাহ মরিচ গুঁড়ো-আধ চা চামচ
ধনে গুঁড়ো-১ টেবল চামচ
কেওড়া জল-১ চা চামচ
ঘি-২ টেবল চামচ
ভেজিটেবল অয়েল-২ টেবল চামচ
নুন ও চিনি-স্বাদ মতো


রন্ধন পদ্ধতি
প্রথমেই মটন পরিষ্কার করে ধুয়ে নিন। এবার কাজু ও পোস্ত মিহি করে পেস্ট করে নিন। একটা বড় বাটিতে চিকেন, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, দই, নুন দিয়ে ম্যারিনেট করে ১ ঘণ্টা রেখে দিন। এক ঘণ্টা পর কড়াইয়ে ঘি ও তেল গরম করে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মটন দিয়ে চাপা দিয়ে ২০ মিনিট মাঝারি আঁচে রাখুন। ২০ মিনিট পর ঢাকনা তুলে কাজু, পোস্ত বাটা, ধনে গুঁড়ো, শাহ মরিচ গুঁড়ো ও চিনি দিয়ে ভাল করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে আবার মাঝারি আঁচে ২০ মিনিট রাখুন। এরপর ঢাকনা খুলে আঁচ বাড়িয়ে ফোটাতে থাকুন। গ্রেভি ঘন হয়ে এলে কেওড়া জল ছড়িয়ে আঁচ বন্ধ করে চাপা দিয়ে রাখুন। ছুটির দিনে বিরিয়ানি,পোলাও কিংবা রুমাল রুটির সঙ্গে পরিবেশ্ন করুন মটন রেজালা।

About Post Author