Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১০ জুলাই ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৯১ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে- 

৭১৫ – মুহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতির মৃত্যুহয়।

১৫২০ – রাজা পঞ্চম চার্লস ও রাজা অষ্টম হেনরি শান্তিচুক্তি সম্পাদন করেন।

১৫২৬ – পানিপথের যুদ্ধে জয় লাভ করে মোগল সম্রাট বাবর আগ্রায় পদার্পণ করেন।

১৮৫৪ – স্যর চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ প্রকাশিত হয়।

১৮৭১ – কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট তৈরি রক্ষার খরচনির্বাহের জন্য নীতিনির্ধারক আইন চালু হয়।

১৯৪০ – দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে মার্শাল হেনরি পেটেইন ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন।

১৯৪২ – দুরারোগ্য ব্যাধিতে কাজী নজরুল ইসলাম চিরতরে স্তব্ধ হয়ে যান।

১৯৫৭ – ড.হীরালাল চৌধুরীর গবেষণায় ভারতে মাছ চাষে প্রণোদিত প্রজনন পদ্ধতি উদ্ভাবিত হয়।

১৯৬২ – যোগাযোগ উপগ্রহ ‘টেলিস্টার’ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।

১৯৬৬ – মহাকাশযান জেমিনি ১০ উৎক্ষেপন করা হয়।

১৯৬৮ – আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টাক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।

১৯৭৩ – ৩০০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর বাহামাস দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৫৬ – নিকোলা টেসলা, বিখ্যাত সার্বীয়-মার্কিন আবিষ্কারক, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৮৩ – মন্মথনাথ ঘোষ (বিদ্যাবিনোদ), বাঙালি শিল্পোদ্যোগী ও সাহিত্যিক এদিন জন্মান।

১৮৯৩ – কেশবচন্দ্র নাগ, বাংলার প্রখ্যাত গণিতজ্ঞ ও গণিতের সর্বাধিক প্রচলিত পাঠ্যপুস্তক রচয়িতার জন্মদিন আজ।

১৯১৩ – বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী রথীন মৈত্র আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯১৮ – শুভ গুহঠাকুরতা, প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও ‘দক্ষিনী’প্রতিষ্ঠাতার জন্মদিন আজ।

১৯৩১ – মতি নন্দী, ভারতের বাঙালি লেখক ও ক্রীড়া সাংবাদিক এদিন জন্মান।

১৯৪৯ – সুনীল গাভাস্কার, ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেট খেলোয়াড়, অধিনায়ক ও প্রথিতযশা ব্যাটসম্যান আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন    রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে দারুণ কাজ করবে মেথির জল

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮৯৩ -শিক্ষানুরাগী ও সমাজসেবক নওয়াব আব্দুল লতিফ আজকের দিনে প্রয়াত হন।

১৯৭৭ – প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী অতুল বসুর প্রয়াণ দিবস আজ।

২০১৪ -জোহরা সেহগল, ভারতীয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক এদিন প্রয়াত হন।

About Post Author