স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ জুলাই: সময়ের সঙ্গে সঙ্গে তিরন্দাজিতে নতুন নতুন প্রতিভার জন্ম দেখেছে ভারত। এবার সেই তালিকায় যুক্ত হল আরও কয়েকটি নাম। তাঁদের মধ্যে রয়েছেন অদিতি অদিতি গোপীচাঁদ স্বামী, প্রিয়াংশ, পার্থ সালুখে। তীরন্দাজিতে ভারতের মুখ উজ্জ্বল করছেন নতুন প্রজন্মের তীরন্দাজরা।বয়সভিত্তিক তিরন্দাজিতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মঞ্চে ভারতের নতুন প্রজন্মের উত্থানের বার্তা মিলল আরেকবার।

চলতি বয়সভিত্তিক তিরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপের আসর বসেছে আয়ারল্যান্ডে। সেখানে অনূর্ধ্ব ১৮ কম্পাউন্ড বিভাগে সোনা জিতেছে ভারতের অদিতি গোপীচাঁদ স্বামী। ফাইনালে অদিতির প্রতিপক্ষ ছিল মার্কিন তিরন্দাজ লি ড্রেক। রুদ্ধশ্বাস সেই ম্যাচে ড্রেককে হারিয়ে শেষ হাসি হাসে ভারতের অদিতি। ম্যাচের ফল ১৪২-১৩৬। এছাড়া অনূর্ধ্ব ২১ কম্পাউন্ড বিভাগে সোনা জিতেছে ভারতের অপর এক তরুণ তিরন্দাজ প্রিয়াংশ। ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিল স্লোভেনিয়ার আলিজাজ ব্রেঙ্ক। অদিতির মত রধশ্বাস ম্যাচে স্নায়ুচাপ ধরে রেখে বাজিমাৎ করে প্রিয়াংশ। ম্যাচের ফল ১৪৭-১৪১। অনূর্ধ্ব ২১ পুরুষদের বিভাগে ব্যক্তিগত রিকঅর্ভে স্বর্ণ পদক জেতেন পার্থ সালুখে। ফাইনালে দক্ষিণ কোরিয়ার সং ইন জুনকে পরাস্ত করেন পার্থ। ম্যাচের ফল ৬-৪। এছাড়াও অনূর্ধ্ব ২১ মেয়েদের রিকঅর্ভে রৌপ পদক নিশ্চিত করেন ভারতের ভজন কৌর।

তিরন্দাজিতে সিনিয়র দলের হয়ে গত বিশ্বকাপে অভিষেক হয় অদিতির। কলম্বিয়াতে সেই প্রতিযোগিতায় তাম্র পদক জিতেছিলেন অদিতি। গত বছর এশিয়া কাপ লিগ থ্রিতেও দেশের হয়ে রৌপ পদক জেতেন তিনি। যেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল শারজায়। এছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা পর্বেও নজরকাড়া সাফল্য পেয়েছেন অদিতি। এবার বয়সভিত্তিক তিরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নেও দেশের নাম উজ্জ্বল করলেন অদিতি। দেশের হয়ে প্রতিযোগিতায় পঞ্চম পদক নিশ্চিত করলেন প্রিয়াংশ। এই প্রতিযোগিতায় ভারতের রেকর্ড বেশ ভালো। গোটা টুর্নামেন্টে মোট পাঁচটি স্বর্ণপদক, একটি রৌপ পদক ও তিনটি তাম্র পদক এসেছে ভারতের ঝুলিতে। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে প্রতিযোগিতায় সফল হওয়া প্রত্যেক ক্রীড়াবিদকে শুভেচ্ছা জানানো হয়েছে।


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই