সময় কলকাতা ডেস্ক, ১৬ জুলাই : প্রকৃত অর্থে বিখ্যাত মানুষ যারা, তাঁদের মৃত্যু হয় না। তারা বেঁচে থাকেন মানুষের হৃদয়ে। এরকমই একজন মানুষ রুয়াল আমুন্ডসেন বা রুয়াল আমুনসেন। এই বিশ্ববিজয়ী অভিযাত্রীর জন্মদিন ১৬ জুলাই।১৮৭২ সালে তাঁর জন্ম।রুয়াল আমুনসেন নিখোঁজ হয়ে যান ১৯২৮ সালে।কিন্তু তাঁর মৃত্যু কী আর হয়। এত স্মৃতি তাঁর ছড়িয়ে আছে বিশ্বের বিভিন্ন প্রান্তে।১৯২৮ সালের ১৮ জুন এক উদ্ধার তৎপরতায় অংশগ্রহণকালে তিনি নিখোঁজ হয়ে যান।
নরওয়ের এই মানুষটির হারিয়ে যাওয়ার ঘটনা বলার আগে উল্লেখ করেছেন তাঁর কীর্তিকলাপ। তিনি কি কি করেছেন বলার চেয়ে বলা ভালো তিনি কী কী করেন নি। রুয়াল আমুনসেন একাধারে মেরু অভিযাত্রী এবং দেশ আবিষ্কারক ছিলেন। তিনি ১৯১০ থেকে ১৯১২ সালের মধ্যে দক্ষিণ মেরুতে পদার্পণকারী প্রথম অভিযাত্রীদলের নেতৃত্ব দেন। একই সাথে উত্তর এবং দক্ষিণ মেরুজয়ী অভিযাত্রীদের মধ্যে তিনিই ছিলেন সর্বপ্রথম। অথচ তাঁর বাড়ির অমতে তিনি নাবিকের জীবন বেছে নেন। ২১ বছর বয়সে মায়ের মৃত্যুর পর তিনি ভেসে পড়তে পারেন। পরিবারের ইচ্ছে ছিল, তিনি একজন চিকিৎসক হয়ে উঠুন। আমুনসেনকে আটকে রাখা সম্ভব ছিল না। তাঁর চোখে ছিল অভিযানের নেশা। তাঁকে বাঁধবে কে?
আরও পড়ুন :কোভালামে ঋণের দায়ে জর্জরিত পরিবারে সায়নাইড বিষক্রিয়ায় কন্যা সহ আত্মঘাতী পিতা
কী হয়েছিল আমুনসেনের? ১৯২৮ সালের ১৮ জুন আমুনসেন রুশ বৈমানিক লেভ দিয়েত্রিখসন, ফরাসি বৈমানিক রেনে গুইলবো এবং আরও তিন ফরাসি অভিযাত্রীসহ বিমানযোগে এক উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে নিখোঁজ হয়ে যান ।গেলেন কোথায় তাঁরা?তারা নোবিলের নতুন এয়ারশিপ ইতালিয়া, যা উত্তর মেরু থেকে ফেরার পথে বিধ্বস্ত হয়েছিল।তাঁরা নিখোঁজ যাত্রীদের খুঁজতে বেরিয়ে নিজেরাও নিখোঁজ হয়ে যান।।ব্যারেন্ট সাগরে কুয়াশার কারণে বিমানটি বিধ্বস্ত হয়।সময়ের সঙ্গে সঙ্গে নতুন তত্ত্ব খাড়া করা হয়। ইদানিং বলা হয়তাঁর বিমানটি নরওয়ের বেয়ার আইল্যান্ডের উত্তর-পশ্চিমে ভূপাতিত হয়েছিল। তা বলে কী আর সময়ের সঙ্গে সঙ্গে মুছে যেতে পারেন রুয়াল আমুনসেন? তাঁর নামের সাথে সাজুয্য রেখে হয়েছে জাহাজের নাম, স্থানের নাম, হিমবাহের নাম। আন্টার্টিকা উপকূলে আজও তাঁর নামে স্মৃতি বয়ে নিয়ে চলেছে আমুনসেন সাগর। আমুনসেন -স্কট সাউথপোল স্টেশন আজও তাঁর স্মৃতি বহন করছে।রুয়াল আমুনসেন কি আর হারাতে পারেন?
আরও পড়ুন :বীর হনুমান সর্বকালের সেরা কূটনীতিবিদ,বিদেশের মাটিতে ঘোষণা বিদেশমন্ত্রীর


More Stories
আপনার ভুলে যাওয়া টাকা কি পড়ে আছে কোথাও? এখনই খুঁজে নিন — সরকারি পোর্টালে বিনামূল্যে!
ভূত আছে, ভূত নেই! দিন-দুপুরে স্কুলে ভূতের ভয়
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস