সময় কলকাতা ডেস্ক,১৬ জুলাই : ইদানিং পর্যটনপ্রিয় মানুষদের রসনায় এবার নতুন মাত্রা আনতে উদ্যোগী হচ্ছেন পর্যটন সংস্থা ।এবার তার দেখা মিলতে চলেছে উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়। বর্ষায় জঙ্গল বন্ধ থাকলেও ডুয়ার্সে এসে পর্যটকরা স্বাদ নিতে পারবেন ইলিশ ও বোরোলির। এক পর্যটন ব্যবসায়ীর প্রচেষ্টায় বর্ষায় পর্যটকদের পাতে এবার দেখা যাবে ইলিশ ও বোরোলি মাছ। এমনই উদ্যোগ নিয়েছেন পর্যটন ব্যবসায়ী পিন্টু বকশি।এরকম উদ্যোগ উত্তরবঙ্গে অভিনব। প্রমাণ মিলছে পর্যটন শিল্পে পর্যটকদের জন্য ভাবনাচিন্তার কোনও ঘাটতি রাখা হচ্ছে না।
আরও পড়ুন :পুকুরে ব্যালট পেপার মিলল মাছ ধরতে গিয়ে! ভিডিও ভাইরাল

আরও পড়ুন :প্রাণ যাচ্ছে মানুষের, মৌসম ভবন থেকে জারি বৃষ্টির সতর্কতা -উত্তরপ্রদেশে পরিস্থিতি ভয়াবহ
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
ডুয়ার্সের অন্যতম পর্যটন কেন্দ্র হল মূর্তি , মূর্তি সংলগ্ন ড্রিমল্যান্ড রিসোর্টে ইলিশ ও বোরোলি উৎসবের আয়োজন হয়। হিমের পরশ টুর ট্রাভেলস, হিমের পরশ নর্থ বেঙ্গল টুর স্পেশালিটির উদ্যোগে ওই উৎসবের আয়োজন করা হয়। ১৫ জুন থেকেই এই উৎসবের সূচনা হয়। কিন্তু মাঝে পঞ্চায়েত ভোটের জন্য কিছুদিন তা বন্ধ ছিল। আজ থেকে ফের পর্যটকরা ইলিশ ও বোরলি মাছের স্বাদ নিতে পারবে। উদ্যোক্তাদের তরফে পিন্টু বকশী জানান, বর্ষায় জঙ্গল বন্ধ থাকলেও ডুয়ার্সের রূপ আরো সুন্দর হয়ে ওঠে। বর্ষায় পর্যটকরা ডুয়ার্সে এসে যাতে ইলিশ ও বোরোলির স্বাদ পেতে পারে তার জন্যই এই উদ্যোগ। খুব কম খরচেই পর্যটকরা এই পরিষেবা পাবে। সবমিলিয়ে, পর্যটনপ্ৰিয় মানুষদের রসনাকে তৃপ্ত করার প্রচেষ্টায় খামতি রাখছেন না পর্যটন ব্যবসায়ীরা।


More Stories
আপনার ভুলে যাওয়া টাকা কি পড়ে আছে কোথাও? এখনই খুঁজে নিন — সরকারি পোর্টালে বিনামূল্যে!
ভূত আছে, ভূত নেই! দিন-দুপুরে স্কুলে ভূতের ভয়
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি