Home » দক্ষিণবঙ্গে দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, ভিজবে উত্তরবঙ্গও

দক্ষিণবঙ্গে দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, ভিজবে উত্তরবঙ্গও

সময় কলকাতা ডেস্ক, ২৬ জুলাইঃ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে দেখা দিয়েছে গভীর নিম্নচাপে। বুধবার কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তারই মধ্যে গুমোট আবহাওয়ার জেরে ক্রমশ বাড়ছে ভ্যাপসা গরম। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। দিনভর বৃষ্টি হলেও গুমোট গরমের থেকে স্বস্তি মেলেনি বঙ্গবাসীর। জানা গিয়েছে, ২৭ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওয়া বদলের বিশেষ সম্ভাবনা নেই। তবে ২৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গে সামান্য হাওয়া বদল হতে পারে। সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কমলা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার  সকাল থেকেই আকাশ মেঘলা। জানা গিয়েছে সকাল না হতেই কলকাতা ও তার আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৮ থেকে ৯৬ শতাংশ।

আরও পড়ুন   শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট প্রকাশের নির্দেশের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

পূর্বাভাস বলছে,বুধবার উত্তর, মধ্য ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ এবং রাজস্থানে। মুম্বই, পুনে এবং মহারাষ্ট্রের অন্য শহরগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে। ইতিমধ্যেই সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। অরুণাচল প্রদেশ, অসম,মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওপরের পাঁচ জেলায় একটানা বৃষ্টি চলবে বলেই জানা গিয়েছে। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

About Post Author