সময় কলকাতা ডেস্ক, ২৭ জুলাই : নেটফ্লিক্স-এ সত্যি ঘটনার ওপরে নির্মিত অপরাধমূলক চলচ্চিত্র “লস্ট গার্লস ” যে রহস্য বিশ্বব্যাপী দর্শকদের সামনে তুলে ধরেছিল, সেই রহস্যের পর্দা ধীরে ধীরে উন্মোচন হচ্ছে। সামনে উঠে আসছে অভিযুক্ত হিসেবে চিহ্নিত সিরিয়ালকিলার রেক্স হিউরম্যানের কার্যকলাপ। মার্কিন দেশের গিলগো বিচের হাড়হিমকরা ধারাবাহিক হত্যাকান্ড নিয়ে গত এক যুগ ধরে মানুষের আগ্রহ থাকলেও এই বর্বর ও পাশবিক হত্যাকাণ্ডের দীর্ঘদিন কূলকিনারা পায় নি পুলিশ। অবশেষে দীর্ঘ ১২ বছর পরে পুলিশ তদন্তের জাল গুটিয়ে এনে রেক্স হিউরম্যানকে গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তের নয়া মোড় এসেছিল কদিন আগেই। ২৬ জুলাই, বুধবার,বিচারবিভাগীয় ক্ষেত্রেও নতুন দিক খুলেছে তাৎপর্যপূর্ণ এক আইনি পদক্ষেপে।গিলগো বিচ হত্যাকাণ্ড বা রেক্স হিউরম্যান সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ায় পুলিশের ও বিচার বিভাগের নেওয়া বিভিন্ন পদক্ষেপ হয়ে উঠতে চলেছে নজির বিহীন।

উল্লেখ্য, গ্রেফতার হওয়ার পরে গত ১৩ জুলাই গিলগো বিচের তিনটি হত্যাকান্ডে অভিযুক্ত হন হিউরম্যান।এই সপ্তাহের শুরুতে, তদন্তকারীরা হিউরম্যানের ম্যাসাপেকুয়া পার্কের বাড়ি থেকে কয়েক ডজন বন্দুক এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করে। তদন্তকারীরা বাজেয়াপ্ত হওয়া আগ্নেয়াস্ত্র ও সামগ্রীর সাথে সম্ভাব্য হত্যাকাণ্ড ও শিকারের যোগসূত্র খুঁজছে। সামগ্রী গুলিকে প্রমাণ হিসাবে বিশ্লেষণ করার প্রক্রিয়াও জারি আছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।
পাশাপাশি,বুধবার এই ঘটনায় আইনগত দিক থেকে এসেছে নয়ামোড়। তাৎপর্যপূর্ণভাবে সাফোক কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, রে টিয়ার্নি একটি যুগান্তকারী ও বিরল পদক্ষেপ নিতে চলেছেন। তিনি অভিযুক্ত গিলগো বিচ সিরিয়াল কিলার রেক্স হিউরম্যানের বিরুদ্ধে বিচার করবেন,এমনটাই তার অফিস বুধবার জানিয়েছে।কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, রে টিয়ার্নি হাড়হিমকরা গিলগো বিচ সিরিয়াল কিলিং কাণ্ডে অভিযুক্ত রেক্স হিউরম্যানের বিরুদ্ধে মামলার প্রধান প্রসিকিউটর হবেন। “তিনি এই মামলার সম্পূর্ণ বিচার করতে চান এবং এই কথিত সিরিয়াল কিলারের শিকারদের ন্যায়বিচার আনতে চান,” তাঁর মুখপাত্র তানিয়া লোপেজ এক বিবৃতিতে বলেছেন।গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে টিয়ার্নি এই প্রথম কোনো অপরাধের বিচার করছেন – এবং তিনি ইতিমধ্যে হাই-প্রোফাইল এই মামলায় একটি অনন্য ও দৃষ্টান্তস্থাপনকারী ভূমিকা নিয়েছেন।
আরও উল্লেখ্য,কাউন্টির শীর্ষ প্রসিকিউটর একটি গ্র্যান্ড জুরির কাছে গিলগো বিচ হত্যাকান্ডে বেশ কিছু এমন প্রমাণ উপস্থাপন করেছিলেন যার ফলে ৫৯ বছর বয়সী স্থপতি হিউরম্যানকে অভিযুক্ত করা হয়েছিল, তারপর ১৪ জুলাই অভিযুক্তর বিচার শুরু হলে খুনের প্রধান অভিযুক্ত হিসেবে তার বিচার শুরু হয়।কী ছিল তার বিরুদ্ধে অভিযোগ?
হিউরম্যান এর বিরুদ্ধে ১৩ জুলাই অ্যাম্বার লিন কস্টেলো(২৭), মেলিসা বার্থেলেমিউ (২৪) এবং মেগান ওয়াটারম্যান, (২২)-এর হত্যার অভিযোগ প্রাথমিকভাবে আনা হয়েছিল এবং তাছাড়াও আরেকটি অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছিল। বিচে হওয়া “গিলগো ফোর” এর অন্যতম তিনটি হত্যাকান্ড যার অবশিষ্টাংশ ২০১০ সালে গিলগো বিচে পাওয়া গিয়েছিল তার জন্য অভিযুক্ত হয়েছিল হিউরম্যান।পাশাপাশি তাকে মরিন ব্রেইনার্ড-বার্নেস হত্যার জন্য “প্রধান সন্দেহভাজন” হিসাবেও বিবেচনা করা হয়, যার মৃতদেহ অন্য তিন মহিলার কাছেই পাওয়া গিয়েছিল, প্রসিকিউটররা বলেছেন। তবে মনে করা হচ্ছে এ সবে জট খোলা শুরুর পালা কারণ গিলগো বিচ সিরিয়াল হত্যাকাণ্ডে খুনের সংখ্যা ১৮ বলেই কথিত। ফরেনসিক এবং বিভিন্ন মেডিকেল রিপোর্ট বলছে, ১৯৯৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মার্কিন তরুণীদের খুন করার পরে নিউইয়র্কের অদূরে গিলগো বা বা “ওক” বিচে বালি, কাদা, জঙ্গলের মাটির নিচে দেহ গুলি পুঁতে দেওয়া হয়েছিল । নিউ ইয়র্কের লং আইল্যান্ডের দক্ষিণ তীরে অবস্থিত গিলগো বিচে আঠারো জন নিহতের প্রায় সবাই যৌনকর্মী ছিলেন যারা ক্রেগলিস্টে বিজ্ঞাপন দিয়েছিলেন। তবে এই হত্যাকান্ডে অন্য মাত্রা যোগ করে শ্যানন গিলবার্ট হত্যাকান্ড।এই সি বিচে নিখোঁজ হওয়ার প্রায় একবছর পরে খুঁজে পাওয়া যায় তার দেহ । ২০১০ সালের মে মাসে শ্যানন নিখোঁজ হয়ে যায়। শ্যানন গিলবার্টের মা মারী গিলবার্ট মেয়ে নিখোঁজ হতেই আলোড়ন ফেলে দিয়েছিলেন। মারী গিলবার্ট অভিযোগ তোলার পাশাপাশি সেসময় কাকতালীয়ভাবে পুলিশ চারটি মৃতদেহ খুঁজে পায়। জানা যায় প্রত্যেকেই ছিল যৌনকর্মী।ধীরে ধীরে প্রকাশ পায় এই চারটি খুন একটি বিরাট ধারাবাহিক খুনের অংশ। অন্তত পনেরো বছর ধরে একটানা খুন চলার পরে ২০১১ থেকে গিলগো বিচে বন্ধ আছে হত্যাকাণ্ড।তবে বন্ধ ছিল না তদন্ত প্রক্রিয়া।এই ধারাবাহিক হত্যাকাণ্ডের দেহ শেষ আবিষ্কার হয়েছিল ২০১১ সালে।আরও ১২ বছর পরে হত্যাকাণ্ডের জট ছাড়ানোর গভীরে ঢুকতে পেরেছে পুলিশ । গ্রেফতার হয়েছে অভিযুক্ত। সর্বোপরি,সিরিয়াল কিলার সন্দেহে রেক্স হিউরম্যানের বিরুদ্ধে শুরু হয়েছে আইনি প্রক্রিয়া।।
আরও পড়ুন : নিউইয়র্ক শহরের ফাইভ ক্রাইম ফ্যামিলিস : মাফিয়াদের ইতালীয় আমেরিকান পঞ্চপরিবার


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক