সময় কলকাতা ডেস্ক : আজ ২৮ জুলাই। দিনটি তাৎপর্যময় । আজকের দিনটি কেন তাৎপর্যময় তাকে তিনটি আঙ্গিকে ব্যাখ্যা করা যায়। তাৎপর্যময় দিনটির বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গুরুত্ব :
তাৎপর্যময় ঘটনাক্রম :
১৮২১ – স্পেনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে পেরু স্বাধীনতা ঘোষণা করে।
১৯১৩ – বঙ্গীয় কৃষক লীগ প্রতিষ্ঠা।
১৯১৪ – অস্ট্রিয়া-হাঙ্গেরির সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। প্রথম বিশ্বযুদ্ধ শুরু।
১৯৫০ – তাইওয়ানকে সাহায্য করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রুম্যান।
১৯৬৩ – জেনারেল আমিন আল হাফিজ সিরিয়ার প্রেসিডেন্ট হন।
২৮ জুলাই তারিখে উল্লেখযোগ্য ও তাৎপর্যময় জন্মদিন যে খ্যাতনামা মানুষদের :
১৯০৪ – নোবেলজয়ী সোভিয়েত পদার্থবিদ পাভেল আ. চেরেনকভ।
১৯১২ – কমল দাশগুপ্ত, আধুনিক সহজ সরল মেলোডি প্রধান বাংলা গানের সেরা সুরকার।
১৯১৫ – চার্লস হার্ড টাউনস, আমেরিকান পদার্থবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯২৫ – বারুক স্যামুয়েল ব্লুমবার্গ, আমেরিকান চিকিৎসক এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৩০ – ফিরোজা বেগম, বাঙালি নজরুলসঙ্গীত শিল্পী।
১৯৫৪ – হুগো চাভেজ, ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি।
১৯৫৬ – অশোক সেন, ভারতীয় বাঙালি তাত্ত্বিক পদার্থবিদ।
১৯৯৩ – হ্যারি কেন, ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক।
২৮ জুলাই তারিখটিতে উল্লেখযোগ্য যে মানুষদের মৃত্যুদিন :
১৯৩৪ – মারি ড্রেসলার, কানাডীয়-মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী ও কৌতুকাভিনেতা।
১৯৬৮ – অটো হান, জার্মান ভৌত রসায়নিবিদ।
১৯৭২ – চারু মজুমদার, বাঙালি মার্কসবাদী বিপ্লবী।
১৯৮০ – মোহাম্মদ রেজা পাহলভি, ইরানের শেষ রাজা।
১৯৯৭ – সত্য বন্দ্যোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্ব।
২০০৪ – ফ্রান্সিস ক্রিক, ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী।
২০১০ – শ্যামল গুপ্ত, আধুনিক বাংলা রোমান্টিক গানের গীতিকার।
২০১৬ – মহাশ্বেতা দেবী, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত