সময় কলকাতা ডেস্ক, ২৮ জুলাই : গল্প বিশ্বভ্রমণের।’ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির বানিকে মনেআছে?’ওয়াইজেএইচডি’ বলিউড সিনেপ্রেমীদের কাছে কেবল একটি সিনেমা নয়, একটি আবেগের নাম। কর্ন জোহর পরিচালিত এই ছবিটি মুক্তি পায় ২০১৩ সালে। অভিনয় করেছিলেন রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, আদিত্য রয় কাপুর, কল্কি কোয়েচলিনের মত তারকারা। সিনেমার মূল চরিত্র কবির থাপর বা বানির চরিত্রটিই ছিল ছবির মুখ্য আকর্ষণ। যেই ভূমিকায় পর্দায় অভিনয় করেছিলেন রণবীর কাপুর। একটি যুবক যে আর পাঁচটা যুবকের মত সাধারণ জীবনযাত্রায় নিজেকে আবদ্ধ করতে চায় না, তাঁকে নিয়ে তৈরি হয়েছিল সিনেমার চিত্রনাট্য। সে ফিনিক্স পাখির মত পৃথিবীর নানা প্রান্তে উড়ে বেড়াতে পছন্দ করে। তাঁর এই চরিত্রটি সেসময়ে যুব সমাজকে বেশ আকৃষ্ট করেছিল। ছবিটি মুক্তি পেয়েছে আজ থেকে এক দশক আগে। এই সময়ের মধ্যে পৃথিবীর অনেক পরিবর্তন হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি হয়েছে। প্রযুক্তির কল্যাণে এখন পৃথিবীটাই মুঠো ফোনের নাগালে চলে এসেছে অনেকটা। কিন্তু বিশ্বভ্রমনের নেশা কি মানুষের মধ্যে থেকে চলে গিয়েছে?
ডেনমার্কের এক বাসিন্দা ভ্রমন করে যে নজির স্থাপন করলেন জানলে অবাক হতে হয়।বিজ্ঞান এই বিশ্বভ্রমণের আসক্তির নাম দিয়েছে, ‘ভেগাবন্ড নিউরোসিস’। ২০০০ সালে মনোবিদরা এটিকে মানসিক বিকার বলে ঘোষণা করেছেন।
তবে যে যাই বলুক না কেন তিনি কিন্তু দমে যান নি।
ডেনমার্কের সেই বাসিন্দা, নাম টোর্বজর্ন ‘থর’ পেডেরসেন বিশ্বভ্রমণের নয়া কীর্তিস্থাপন করেছেন। জানা গিয়েছে, একটানা দশ বছর বিশ্ব ভ্রমন করে তিনি দেশে ফিরেছেন। ভ্রমনকালে তিনি পৃথিবীর প্রায় সব দেশে পা রেখেছেন। জাতিপুঞ্জের হিসেব অনুযায়ী পৃথিবীতে রয়েছে মোট ১৯৫ টি দেশ। আর গত দশ বছরে এই প্রত্যেকটি দেশে একবার হলেও পৌঁছেছেন পেডেরসন। মজার ব্যাপারটি হল এই ভ্রমনকালে তিনি উড়োজাহাজের ব্যবহার করেননি। সাধারণত, ট্রেন, বাস, ট্রাম, জাহাজ এবং পদব্রজে যাত্রা করেছেন তিনি। এমনকি কোনও রকম ব্যক্তিগত গাড়িও ভাড়া করেননি পেডেরসন। সর্বশেষ মালদ্বীপ ভ্রমন করে জাহাজে করে নিজের দেশে ফিরেছেন পেডেরসন। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য পরিসংখ্যান অনুযায়ী, উড়োজাহাজে না চড়ে বিশ্ব ভ্রমণ সম্পন্ন করেছিলেন যুক্তরাজ্যের গ্রাহাম হিউজেস। যদিও ভ্রমনের মধ্যেই তাঁকে বাড়ি ফিরতে হয়েছিল। যা করেননি পেডেরসন। ফলে একটানা বাড়ির বাইরে থেকে বিশ্বভ্রমন করার নয়া নজির স্থাপন করলেন তিনি। এমনকি বিশ্বভ্রমনকালেই দীর্ঘদিনের বান্ধবীকে বিবাহ করেন তিনি। যদিও করোনা মহামারীর সময় বিবাহ করায় পুরো বিষয়টি হয়েছিল ভার্চুয়ালি। দীর্ঘদিন পর ঘরে ফিরে নতুন জীবন শুরু করার অপেক্ষায় রয়েছেন রেডক্রসের দূত পেডেরসন।
আরও পড়ুন : ওপেনহাইমার চলচ্চিত্রে প্রদর্শিত যৌনতার সমর্থনে শোভা দে


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
লেনিনের মৃত্যু : বিতর্ক এবং বাস্তব
রাজ কিরণ অন্তর্ধান রহস্য