সময় কলকাতা ডেস্ক, ২৯ জুলাইঃ উত্তপ্ত মণিপুরে ২ মহিলাকে নিগ্রহের ঘটনায় তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যেই লজ্জাজনক ২৬ সেকেন্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিয়োটি ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনার পরই ভাইরাল হওয়া অই ভিডিয়ো দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং মূল অভিযুক্ত হুইরেম হেরোদাস মেইতি সহ সাতজনকে গ্রেফতারও করা হয়েছে। এবার ন্যাক্কারজনক এই ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু করল সিবিআই। জানা গিয়েছে, তদন্তের স্বার্থে খুব শীঘ্রই সিবিআই আধিকারিকরা মণিপুর যাবে। ওই দলে ফরেন্সিক অফিসার ছাড়াও কয়েকজন মহিলা আধিকারিকও থাকবেন বলেই সূত্রের খবর। বৃহস্পতিবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, মণিপুরে ২ মহিলাকে নিগ্রহের ঘটনার তদন্তভার সিবিআই-কে দেওয়া হবে। এরপরই ওই ঘটনার তদন্তভার গ্রহণ করে সিবিআই। ইতিমধ্যে ন্যাক্কারজনক ওই ঘটনার তদন্তের জন্য ডিআইজি পদমর্যাদার আধিকারিকদের নেতৃত্বে সিট গঠন করেছে সিবিআই।
আরও পড়ুন অশান্ত মণিপুরে গেলেন ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধি দল,রাজ্যপালের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা

ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হচ্ছে। তাদের ঘিরে ভিড় করে রয়েছে বেশ কিছু পুরুষ। অভিযুক্তদের মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। এমনকী এই ঘটনার পরেই তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। গত ৪ মে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলাতে এই ঘটনাটি ঘটেছে। যদিও এই ঘটনার পরই সংরক্ষণ ইস্যুতে কুকিদের সঙ্গে মেইতেইদের সংঘাত শুরু হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে ১২টি তদন্তকারী দল গঠন করা হয়েছে। যদিও মণিপুরের একটি আদিবাসী সংগঠনের দাবি, মহিলাদের বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় ধরপাকড় শুরু হলেও দু’মাস আগে মূল ঘটনাটি ঘটে। ওই দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর পাশাপাশি তাঁদের একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলেও দাবি ওই আদিবাসী সংগঠনের। অভিযোগ, এই ঘটনায় অনেক আগেই থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। কিন্তু এত দিন পুলিশ নিষ্ক্রিয় ছিল। ২৬ সেকেন্ডের ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই দেশ জুড়ে শুরু হয় তোলপাড়।

আরও পড়ুন জাতিদাঙ্গার কারণে ফের গুলি চলল উত্তপ্ত মণিপুরে
এদিকে,নির্ধারিত সূচি মেনেই শনিবার সকালে অশান্ত মণিপুরে গেলেন ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধি দল। জানা গিয়েছে, এদিন দিল্লি বিমানবন্দর থেকে ১৬টি দলের মোট ২০ জন প্রতিনিধি মণিপুর রওনা দেন। ইম্ফলে পৌঁছে কপ্টারে চেপে প্রথমেই চুড়াচাঁদপুর যাওয়ার কথা তাঁদের। সূত্রের খবর, এই প্রতিনিধি দল দুটি রিলিফ ক্যাম্পেও যাবে। সেখানে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলবেন তাঁরা। সারাদিন বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করার পর এদিন রাত সাড়ে ৮টা নাগাদ সাংবাদিক বৈঠক করবে সংসদীয় প্রতিনিধি দল। সূত্রের খবর, রবিবার তাঁরা সাক্ষাৎ করতে পারেন মণিপুরের রাজ্যপাল অনুসূয়া উইকের সঙ্গেও। কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে যাচ্ছে প্রতিনিধি দলটি। তৃণমূলের তরফে রয়েছেন,রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, আরডেজির মনোজ কুমার, আপের সুশীল গুপ্তা, কংগ্রেসের গৌরব গগৈ, ডিএমকের কানিমোঝি-সহ জোট শরিকের ২০ জন। এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের আরও চাপ বাড়ল বলেই মত রাজনৈতিক মহলের।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!