সময় কলকাতা ডেস্ক,১ আগস্টঃ শরীরের বিভিন্ন রোগ নিরাময় থেকে শুরু করে হজমের সমস্যায় গোলমরিচ দারুণ কার্যকরী। গোলমরিচ এ রয়েছে প্রচুর পরিমাণে আ্যন্টি অক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গোলমরিচের মধ্যে রয়েছে পিপেরিন। যা মেটাবলিক রেট বাড়াতে সাহায্য করে। এছাড়াও শরীরের মধ্যে থাকা অতিরিক্ত ক্যালোরি ঝড়িয়ে দেয় গোলমরিচ। কোলেস্টেরল কমাতেও দারুণ সাহায্য করে গোলমরিচ। এমনকী হজমের সমস্যায় দারুণ কাজ করে গোলমরিচ। এছাড়াও ধূমপানের অভ্যাস ত্যাগ করতে গোলমরিচ ভীষণ কার্যকরী। জ্বরের পর মুখের স্বাদ চলে গেলে গোলমরিচের গুঁড়োর সঙ্গে একচামচ মধু ম্যাজিকের মত কাজ করে। আসুন জেনে নেওয়া যাক রোগ নিরাময়ে গোলমরিচের বিভিন্ন উপকারিতা-
আরও পড়ুন ফ্যাটি লিভার থেকে চিরতরে মুক্তি পেতে ডায়েটে রাখুন এই খাবার

হজমের সমস্যায় গোলমরিচ
হজমের জন্য যে সমস্ত প্রয়োজনীয় এনজাইমের দরকার হয়, তা গোলমরিচের দ্বারা তৈরি করা যায়। গোলমরিচ খেলে তা হজম ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এছাড়াও গোলমরিচের বিভিন্ন উপাদান পেটের নানান সমস্যা দূর করতে সাহায্য করে। যে কারণে অনেকেই রান্নায় লঙ্কার পরিমাণ কম দিয়ে গোলমরিচ যোগ করে। পাশাপাশি পেটে জালাভাব ব্যাথা কমাতে গোলমরিচ খুবই উপকারী।
ওজন কমাতে গোলমরিচ
ওজন বেড়ে যাওয়া রোধ করতে গোলমরিচ খুব উপকারী ভূমিকা নেয়। শরীরে যেই সমস্ত কোষগুলি মেদ সৃষ্টি করে,গোলমরিচ সেগুলির বিরুদ্ধে কাজ করে মেদ ঝরাতে সাহায্য করে। পাশাপাশি গোলমরিচে রয়েছে মাত্র ৮ ক্যালোরি।

ক্যন্সারের জন্য গোলমরিচ
ক্যান্সারের সঙ্গে গোলমরিচের জুরি মেলা ভার।শরীরে সেলিনিয়াম,বিটা-ক্যারোটিন এবং ভিটামিন-বি শোষণ করতে গোলমরিচ বিশেষভাবে সাহায্য করে। কোলন ক্যান্সারের বিরুদ্ধে গোলমরিচ রেকটামে চাপ কমাতে সাহায্য করে। প্রোস্টেট ক্যান্সারের জন্যও এই গোলমরিচ বিশেষ ভাবে উপকারী। ক্যান্সারের জন্য যেসব কেমোথেরাপির ওষুধ ব্যবহৃত হয়, সেগুলির মধ্যে কিছু গোলমরিচের সাহায্যে তৈরি হয়।
আরও পড়ুন ঝোল-ঝাল নয়, বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের সয়াবিন কোফতা কারি

সর্দি কাশি নিরাময়
সর্দি-কাশি ও ঠাণ্ডা লাগার ক্ষেত্রে গোলমরিচ দারুণ কাজ দেয়। ২ চামচ গোলমরিচের গুঁড়োর সাথে এক চামচ মধু এক কাপ গরম জলে মিশিয়ে পান করলে তা সর্দি-কাশি কমাতে প্রাকৃতিক উপায়ে সাহায্য করে। তবে এটি দিনে তিন বার খেতে হবে। যাদের সাইনাসের সমস্যা রয়েছে তাঁদের ক্ষেত্রেও গোলমরিচ খুবই উপকারী। শ্বাসকষ্ট সমস্যা দূর করতে এটি সাহায্য করে।
গ্যাসের জন্যে গোল মরিচ
গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে গোলমরিচ দারুণ উপকারী।গ্যাস হলে এক কাপ গরম জলে এক চামচ গোলমরিচ মিশিয়ে সেি জল খান,অবশ্যই ফল পাবেন।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?