সময় কলকাতা ডেস্ক,২ আগস্ট: অনেকসময় বাড়িতে অতিথি এলে অনেকেই ভেবে পান না কি বানাবেন। কমবেশি সবার বাড়িতেই ডিম সবসময় থাকে। তাই অতিথি কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন ডিমের ভর্তা। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন ডিমের ভর্তা। বিশেষ করে রুটি, পরোটা বা নানের সঙ্গে একবার এই ডিমের ভর্তা খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? ডিমের ভর্তা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
ডিমঃ৫ টি
মাখন: ২ টেবিল চামচ
তেল: ১ চা চামচ
কালো জিরে: ১ চা চামচ
টমেটো পিউরি: ১ কাপ
নুন: ২ চা চামচ
ক্রিম: ১৮০ গ্রাম
আরও পড়ুন মণিপুর ইস্যুতে রাষ্ট্রপতি শাসনের দাবি দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালের

প্রণালী
প্রথমেই ডিম ভুনা বানিয়ে নিন। এরপর টমেটো সেদ্ধ করে মিক্সিতে দিয়ে পিউরি বানিয়ে নিন। এবার কয়েকটা কাজু বাদাম কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে পেস্ট করে নিন। একটা বাটিতে ধনেগুঁড়ো, হলুদ, জিরেগুঁড়ো, লাল লঙ্কাগুঁড়ো একটু জলে মিশিয়ে রেখে দিন। একটি কড়াইয়ে তেল এবং মাখন গরম করে তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ৩০ ফোড়ন দিন। এরমধ্যে পেঁয়াজ যোগ করে নাড়তে থাকুন। এবার টমেটো পিউরির মধ্যে কাঁচা লঙ্কা, আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। তেল বেরোনো পর্যন্ত মশলা কষাতে থাকুন। এবার একটি ছোট বাটিতে টক দই ফেটিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে তার মধ্যে দই দিয়ে নাড়তে থাকুন। এরপর ডিম দিয়ে ১৫ মিনিট ঢেকে রান্না করুন। তারপর কাজুর বাটা আরও ৩ মিনিট রান্না করুন। চিনি, ফ্রেশ ক্রিম, কেওরা জল উপর থেকে ঢেলে দিন। তারপর ধনেপাতা এবং ক্রিম সাজিয়ে পরিবেশেন করুন। রুটি, পরোটা বা নানের সঙ্গে একেবারে জমে যাবে এই পদ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি