Home » লাস ভেগাসের স্কুল শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রের সঙ্গে চার বছর ধরে যৌন সম্পর্কের অভিযোগ

লাস ভেগাসের স্কুল শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রের সঙ্গে চার বছর ধরে যৌন সম্পর্কের অভিযোগ

সময় কলকাতা ডেস্ক,১২ আগস্ট : মার্কিন যুক্তরাষ্ট্রের  লাস ভেগাসের এক বেসরকারি স্কুলের  শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। স্কুলের প্রাক্তন প্রাইভেট স্কুল অ্যাথলেটিক্স এবং ছাত্র নেতৃত্বের পরিচালকের দায়িত্বপ্রাপ্ত  মার্কিন শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ, চার বছর ধরে একজন প্রাক্তন ছাত্রের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে চলেছিলেন। আর এ বিষয়ে মার্কিন আইন খুব কড়া। ৩৪ বছর বয়সী কেটলিন গ্লোভারের বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা নেওয়া হতে চলেছে।

এ বিষয়ে আলোকপাত করে লাস ভেগাসের ফক্স 5 গনমাধ্যম জানিয়েছে যে, ৩৪ বছর বয়সী কেটলিন গ্লোভার, যিনি পূর্বে মাউন্টেন ভিউ খ্রিস্টান স্কুলে কাজ করেছিলেন, একটি ১৬  বছর বয়সী কিশোর ছাত্রের  সঙ্গে জঘন্য অশ্লীল কার্যকলাপ চালিয়ে গিয়েছেন। স্কুলের ওই ছাত্রের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার সময় স্কুলের মধ্যেই বিষয়টি জানাজানি হয়।সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্কুলের কর্মচারী হওয়ার কারণে স্কুল কর্তৃপক্ষর তরফেই তিনি অভিযুক্ত হন।

লাস ভেগাসের মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট একটি প্রতিবেদনে বলেছে যে এক ছাত্র ২০২২ সালের জুনে তার শিক্ষিকা গ্লোভারের সাথে যৌন যোগাযোগের দাবি করেছিল।দুজনের মধ্যে ২০১৭ সালের  ডিসেম্বর  এবং ২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যে যৌন সম্পর্কে ছিল, ছাত্রটি পুলিশকে বলেছে, দুজনে সোশ্যাল মিডিয়া অ্যাপ স্ন্যাপচ্যাটে মেসেজ করা শুরু করার পর এই সম্পর্ক আরও গভীর হয়। শিক্ষিকা তার ছাত্রকে তাঁর নগ্ন দেহের ছবি  স্ন্যাপ চ্যাটের মাধ্যমে পাঠাতেন বলেই অভিযোগ উঠেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।।

আরও পড়ুন :মিথ্যা বিয়ের প্রতিশ্রুতি, চাকরি ও পদোন্নতির অজুহাতে যৌন সম্পর্ক অপরাধ : নতুন বিল সুপারিশ করল কেন্দ্র

About Post Author