সময় কলকাতা ডেস্কঃ চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন । জানা গেছে, মালদা শহরের অন্তর্গত ১২ নম্বর জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ছোট চার চাকার গাড়িতে হঠাৎ আগুন লাগে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় গোটা গাড়িটি । ঘটনাটি ঘটে রবিবার সকালে ইংরেজবাজার শহরের রথবাড়ি পেট্রোল পাম্পের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংরেজবাজার থানার পুলিশ । এর পর খবর দেওয়া হয় দমকলকে । দমকলের একটি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে ।

পুলিশ ও দমকল সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ রথবাড়ি পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি ছোট চার চাকার গাড়িতে হঠাৎ আগুন লাগে । গাড়িতে থাকা ড্রাইভার ও মালিক কোনক্রমে আগুনের হাত থেকে রক্ষা পায় । তবে অনুমান করা হচ্ছে, গাড়ির ব্যাটারির শর্টসার্কিট থেকে এই বিধ্বংসী আগুন লেগেছে । যার ফলে গাড়িটির সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায় । ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর