কমল গুহ,সময় কলকাতা, ২১ আগস্ট :দিনকয়েক আগেই উত্তর ২৪ পরগনা জেলার জেলাপরিষদ সভাধিপতি হয়েছেন বিধায়ক নারায়ণ গোস্বামীর নামে বিশাল ব্যানার ও হোর্ডিং পড়েছিল বারাসতের টাকি রোডের ধারে।রাতের অন্ধকারে সেই হোর্ডিং ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। একই হোর্ডিংয়ের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচেই ছিল উত্তর চব্বিশ পরগনার নারায়ণ গোস্বামীর ছবি। ব্লেডবা ধারালো কিছু দিয়ে সুনিপুন ভাবে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি অবিকৃত রেখে কেটে ফেলা হয় নারায়ণ গোস্বামীর ছবি। ঘটনার জেরে সোমবার প্রবল চাঞ্চল্য ছড়ায় বারাসাতে ।
নারায়ণ গোস্বামী এই বিষয় নিয়ে সেরকম বিস্ফোরক বক্তব্য না দিলেও তৃণমূল নেতৃত্বের অভিযোগ,”ঘটনার পিছনে বিরোধীদের চক্রান্ত রয়েছে।তাঁদের ইন্ধনেই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।পুলিশ তদন্ত করলেই সত্য ঘটনা সামনে আসবে”। অভিযোগ উড়িয়ে পাল্টা শাসকদলের গোষ্ঠী কোন্দলের দিকেই আঙুল তুলেছে গেরুয়া শিবির। খোদ নারায়ণ গোস্বামী বিরোধীদের অভিযোগ শুনে হেসেছেন, উড়িয়ে দিয়েছেন বিরোধীদের ” অর্থহীন ” বক্তব্য। আর হোর্ডিং ছেঁড়ার ব্যাপারে তাঁর বক্তব্য কোনও রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে না। রাতের অন্ধকারে মদ্যপরা এই কান্ড ঘটাতে পারে বলে নারায়ণ গোস্বামীর মনে হয়েছে।
নারায়ণ গোস্বামী যাই বলুন – জেলাপরিষদের নবনিযুক্ত সভাধিপতি তথা বিধায়ক নারায়ণ গোস্বামীর ছবি সহ শুভেচ্ছা দেওয়া হোডিং ছিড়ে দেওয়া হলেও তাঁর ছবির ওপরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়ের ছবি কিন্তু অক্ষত অবস্থায় হয়েছে।ফলে বিধায়কের বিরুদ্ধ গোষ্ঠীর কেউ এই ঘটনা ঘটিয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।।
আরও পড়ুন : বিডিও শঙ্খদীপ দাসের পরে জেনারেল অবজারভার সুহাস কৃষ্ণা দিওয়াসে , আবার প্রশাসনিক রদবদল ধূপগুড়িতে


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী