Home » গুডবাই বিজুলি প্রসাদ, শেষঘুমে ভারতের প্রবীণতম এশিয়াটিক হাতি

গুডবাই বিজুলি প্রসাদ, শেষঘুমে ভারতের প্রবীণতম এশিয়াটিক হাতি

সময় কলকাতা ডেস্ক,২৩ আগস্ট : দাক্ষায়নী চার বছর আগেই বিদায় নিয়েছিল, এবার শেষ ঘুমে ঘুমিয়ে পড়ল বিজুলি প্রসাদ। এক এক করে ভারতের প্রাচীনতম দুই হাতি বিদায় নিল।৮৯ বছর বছর বয়সে মারা গিয়েছিল কেরালার প্রবীণা হস্তিনী দাক্ষায়নী। এবার ঠিক একই বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করল আসামের বিজুলি প্রসাদ।এশিয়াটিক হাতির প্রাচীনতম সদস্যের  সম্পর্কে  জানানো হয়েছে,আসামের শোনিতপুর জেলার বিহালি চা বাগানে গজরাজটি মারা যায়।আসামের চা বাগানে বসবাসকারী বিশ্বের প্রাচীনতম এশিয়াটিক হাতি বিজুলি প্রসাদের রাজকীয় জীবনের অবসানে তাকে রাজকীয় ভাবেই বিদায় জানানো হয়েছে। বিজুলি প্রসাদ বয়সজনিত সমস্যার কারণেই উইলিয়ামসন মাগর গ্রুপের বেহালি চা বাগানে শেষ নিশ্বাস ত্যাগ করে।

প্রসাদের নামকরণ করেছিলেন তার একদা প্রভু ইংল্যান্ডের  অলিভার সাহেব।জাম্বোর সাথে যারা চিনত, যার মধ্যে রয়েছেন পশুপ্রেমীরা, চা বাগানের শ্রমিকরা বা স্থানীয়রা রাজকীয় জাম্বোর মৃত্যুতে শোক জানাতে জড় হয়েছিল। সোমবার দিনভর চলেছে শোক।

“বিজুলি প্রসাদ ছিল দ্য উইলিয়ামসন মাগর গ্রুপের গর্বের প্রতীক।এটি প্রথমে বারগাং চা বাগানে আনা হয়েছিল এবং পরে বারগাং চা বাগানটি কোম্পানি দ্বারা বিক্রি করার পরে এখানে স্থানান্তরিত করা হয়েছিল,” বিহালি চা বাগানের একজন কর্মকর্তা বলেছেন।

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এবং বিখ্যাত হাতি শল্যচিকিৎসক ডক্টর কুশল কনওয়ার সরমা জানিয়েছেন “যতদূর জানি , বিজুলি প্রসাদ ছিল ভারতের সবচেয়ে পুরনো রেকর্ড করা গৃহপালিত হাতি।”তিনি বলেন, সাধারণত, বন্য এশিয়াটিক হাতিরা ৬২ থেকে ৬৫ বছর পর্যন্ত বাঁচে, আর গৃহপালিত হাতিরা সঠিক যত্নে ৮০ বছর পর্যন্ত বেঁচে থাকে। তিনি আরও বলেন,”প্রায় আট-দশ বছর আগে তার সমস্ত দাঁত পড়ে যাওয়ার পরে, বিজুলি প্রসাদ কিছুই খেতে পারত না আর মারা যেতে বসেছিল ।
তারপর আমি সেখানে গিয়ে তার চিকিৎসা করি।”
“আমি তার সমস্ত নিয়মিত খাবার পরিবর্তন করেছিলাম এবং উচ্চ প্রোটিন মান সহ চাল এবং সয়াবিনের মতো বেশিরভাগ সেদ্ধ খাবার শুরু করেছি।
এটি তার দীর্ঘায়ু বাড়িয়েছে,” ডাঃ সরমা বলেছেন।

প্রচন্ড শক্তির জন্য বিখ্যাত, বিজুলি প্রসাদ “পুরানো চায়ের ঝোপ টেনে আনত এবং অনায়াসে জঙ্গল এলাকা পরিষ্কার করত” এবং একবার হাতির দাঁতের জন্য তার ওপরে হামলা হলে সে দুষ্কৃতীদের পাল্টা আক্রমণ করেছিল।ফুলে মোড়া, বিজুলি প্রসাদকে একজন পুরোহিতের মন্ত্রে হিন্দু আচার সহকারে অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়েছিল এবং তাকে সমাহিত করে পূর্ণ মর্যাদায় বিদায় দেওয়া হয়েছিল।।

 

About Post Author