অনুসূয়া সিনহা,সময় কলকাতা , ২৪ আগস্ট : যাদবপুর হোস্টেলে ছাত্রমৃত্যুর জট কাটতে না কাটতেই দুর্গাপুরের হোস্টেলে ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। হোস্টেলেই মিলল ছাত্রের মৃতদেহ। দুর্গাপুরের বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের ঝুলন্ত পচা গলা দেহ উদ্ধার হয়েছে বয়েস হোস্টেল থেকে ,মৃত্যু ঘিরে রয়েছে ধোঁয়াশা। মৃত ছাত্রের নাম সৌরভ কুমার। সৌরভ কুমার বিহারের ভাগলপুরের বাসিন্দা।
সৌরভ কুমার কম্পিউটার সায়েন্স এবং ডিজাইনের তৃতীয় বর্ষের ছাত্র। বয়েজ হোস্টেলে, ফাঁকা চারতলায় একটি ঘরে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বিসিরায় কলেজের ডিন ডক্টর রাজদীপ রায় জানিয়েছেন ,গত ২১ আগষ্ট তাকে শেষবারের মতন কলেজ চত্বরে দেখা যায়।২২ তারিখ থেকে তাকে আর দেখা যায় নি। বাড়িতে খবর পাঠানো হয়। এদিন বাড়ির অভিভাবক এলে পুলিশের কাছে মিসিং ডায়েরি সহ অভিযোগের জন্য পাঠানো হয়। মিসিং ডায়েরি করাও হয়। ইতিমধ্যে চারতলায় হোস্টেল মেরামতিও ইন্টারনেটের কাজ চলাকালীন দুর্গন্ধ এলে বন্ধ দরজা খুলে দেখা যায় ঝুলন্ত মৃতদেহ।ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ এসে তার দেহ উদ্ধার করে। এই ছাত্র কিছুটা হলেও অন্তর্মুখী ছিল বলে জানিয়েছেন কলেজের ডিন ডক্টর রাজদীপ রায়।
কলেজের ডিন যা জানিয়েছেন সেখানে রহস্য আরও গভীর হচ্ছে। কলেজ কেন নিজের থেকে তিনদিনেও ছাত্র অন্তর্ধানের বিষয় পুলিশকে জানায় নি? কেন হোস্টেলের সব ঘর ভালো করে খুঁজে দেখা হয় নি? সর্বোপরি ঝুলন্ত দেহ যে ঘর থেকে উদ্ধার হয়েছে সেই ঘরটি বাইরে থেকে বন্ধ করল কে? একের পর এক রহস্য শুধুই ভাবাচ্ছে তদন্তকারীদের।।
আরও পড়ুন :যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় আরও ৫ পড়ুয়াকে তলব পুলিশের


More Stories
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন