সময় কলকাতা ডেস্ক, ২৬ আগস্ট : মাদাগাস্কারে এক স্টেডিয়ামের প্রবেশপথে পদদলিত হয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে।ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করা ক্রীড়া অনুরাগীদের পদদলিত হওয়ার ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যু। এই দুর্ঘটনার ফলে অন্তত ৮০ জন আহত হয়েছেন । জানা গিয়েছে,শুক্রবার মাদাগাস্কারের বারিয়া স্টেডিয়ামের প্রবেশপথে দুর্ঘটনায় ক্রীড়া অনুরাগীরা পদদলিত হয় যেখানে প্রায় ৫০,০০০ দর্শকের সমাবেশ ঘটেছিল । ক্রীড়া অনুরাগীরা অনুষ্ঠানে যোগ দিতে আসার পরে প্রবেশপথে দুর্ঘটনা ঘটে যায়।
দেখতে পাওয়া যাচ্ছে অস্থায়ী মৃত্যুর সংখ্যা ১২ এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন, মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে আন্তানানারিভোর একটি হাসপাতালে সাংবাদিকদের বলেছেন।মর্মান্তিক ঘটনা ঘটেছে কারণ ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কি হয় প্রবেশদ্বারে। এরফলে অনেকেই আহত হন মৃত্যু ঘটে ,” তিনি একটি টেলিভিশন ভাষণে বলেছিলেন।
টিভি সম্প্রচারে স্তম্ভিত এবং হতবাক লোকেদের চোখের সামনে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন দর্শকরা। স্টেডিয়াম ফাঁকা করে দেওয়ার পরে যত্রতত্র পড়ে ছিল দর্শকদের ব্যবহার করা বস্তু ও পায়ের জুতো। অথচ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা স্টেডিয়ামের অভ্যন্তরের অন্যান্য ছবিগুলি দর্শকদের সাথে পরিপূর্ণ স্ট্যান্ডগুলিকে দেখা যাচ্ছিল। তারকিছুপরে ঘটে দুর্ঘটনা।
ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস হল একটি মাল্টি-ডিসিপ্লিনারি প্রতিযোগিতা যা মাদাগাস্কারে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। ১৯৭৭ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) দ্বারা এই প্রতিযোগিতার পরিকল্পনা ও ব্যবস্থা করা হয়েছিল এবং এতে মরিশাস, সেশেলস, কোমোরোস, মাদাগাস্কার, মায়োট, রিইউনিয়ন এবং মালদ্বীপের ক্রীড়াবিদরা অন্তর্ভুক্ত ছিলেন।
২০১৯ সালে মহামাসিনা স্টেডিয়ামে অনুরূপ একটি ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছিল।শুক্রবারের ঘটনায় ১২জনের মৃত্যু ছাড়া যে ৮০ জন আহত হয়েছেন তাঁদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী এনটসে।।
আরও পড়ুন :dভয়াবহ রেল দুর্ঘটনা পাকিস্তানে! লাইনচ্যুত ১০টি বগি, মৃত ১৫


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক