Home » মুম্বইয়ের ৭৯ বছরের বৃদ্ধ স্ত্রীকে কোপালেন, করলেন আত্মহত্যার চেষ্টা

মুম্বইয়ের ৭৯ বছরের বৃদ্ধ স্ত্রীকে কোপালেন, করলেন আত্মহত্যার চেষ্টা

সময় কলকাতা ডেস্ক, ২৮ আগস্ট : বয়স একটা সময় অনেক মানুষের কাছেই রোগ,জরা আর অসহায়তা নিয়ে আসে । নিঃসঙ্গতা আর বিষাদে ডুবে যাওয়া অনেকেই অন্ধকার থেকে আলোয় ফেরার পথ খুঁজে পান না।  চরম অবসাদে মুক্তির পথ খুঁজতে গিয়ে আরও বিপদ ডেকে আনেন কেউ কেউ। যেমনটি হয়েছে মুম্বইয়ের বাসিন্দা ৭৯ বছরের বিষ্ণুকান্ত নরসিপা বালুরের ক্ষেত্রে। মুম্বইয়ের ইস্ট কান্দিভালির বৃদ্ধ বিষ্ণুকান্ত বালুর অসুস্থ স্ত্রীকে নিয়ে থাকতেন। দুরারোগ্য ব্যাধিতে ৭৬ বছর বয়সী স্ত্রী শকুন্তলা বালুর দীর্ঘদিন শয্যাশায়ী। পুত্র দীর্ঘদিন ধরে বিদেশে। রোগ ও অবসাদে ভুগছিলেন বয়স্ক দম্পতি। হতাশায় বৃদ্ধ প্রথমে স্ত্রীকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করে খুন করার চেষ্টা করলেন তারপরে নিজের গলা ছুরি দিয়ে কাটলেন। কোনও প্রয়াসই সফল হয় নি। উল্টে দুজনেই গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মুম্বইয়ের ইস্ট কান্দিভালির ঘটনাটি শুক্রবার ঘটনাটি শুক্রবার হলেও সামনে এসেছে রবিবার।পুলিশ জানিয়েছে বিষ্ণুকান্ত নরসিপা বালুর (৭৯) এবং তার স্ত্রী শকুন্তলা (৭৬) কান্দিভালি (ইস্ট ) ঠাকুর ভিলেজের মার্কারি সোসাইটির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে থাকেন।তাদের ছেলে ২৫ বছরেরও বেশি সময় ধরে তার পরিবারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছে।শুক্রবার সকালে নবনিযুক্ত দেখভালের লোক অনিতা থোরাট যথারীতি বালুর দম্পতির বাড়িতে এসেছিলেন।অনিতাকে মাত্র দু’দিন আগে বালুর  ১৫০০০ টাকার মাসিক চুক্তিতে নিয়োগ করেছিলেন। অনিতাকে বৃদ্ধা শকুন্তলাকে তার খাবার, ওষুধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি দিয়ে সাহায্য করার কথা বলা হয়েছিল কারণ সর্বক্ষণ শয্যাশায়ী হয়েই থাকতে হয় বৃদ্ধাকে। তিনি সকালে এসে দরজা ধাক্কা দিলেও দরজা খোলে নি। সোসাইটির গার্ডকে জানালে সে ঘরে প্রবেশ করতে পারে এবং দুজনকেই পড়ে থাকতে দেখে।অনিতা ও প্রহরী দুজনে প্রতিবেশীদের খবর দেন , দুজনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।।

আরও পড়ুন : মধ্যপ্রদেশের দলিত তরুণকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার ৮

About Post Author