সময় কলকাতা ডেস্ক, ১ সেপ্টেম্বরঃ একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন পাঁচফোড়ন মটন। মটন রান্নায় নতুনত্ব আনতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন পাঁচফোড়ন মটন। বিশেষ করে পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে একবার এই পাঁচফোড়ন মটন খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। পাঁচফোড়ন মটন খুব সহজ একটি রান্না, যা বাঙালির হেঁসেলে অনায়াসে বানানো যায়। পাঁচফোড়ন মটন বানানর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
খাসীর মাংস :৫০০ গ্রাম
পাঁচফোড়ন: দুই টেবিল চামচ
পেঁয়াজ বাটা: এক কাপ
আদা বাটা: এক টেবিল চামচ
রসুন বাটা: এক টেবিল চামচ
সর্ষের তেল: এক কাপ
হলুদ গুঁড়ো: এক টেবিল চামচ
আরও পড়ুন এশিয়া কাপের ডার্বিতে পাকিস্তানকে কিছুটা এগিয়ে রাখলেন মনোজ, কেন?
লঙ্কা গুঁড়ো: এক চা চামচ
ধনে গুঁড়ো: এক চা চামচ
জিরে গুঁড়ো: এক টেবিল চামচ
টক দই: আধ কাপ
শুকনো লঙ্কা: ৪টি
নুন: পরিমাণ মতো
চিনি: স্বাদ মতো

প্রণালী
প্রথমেই খাসীর মাংস ভালো করে ধুয়ে রাখুন। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে থেকে ধুয়ে রাখা মাংসে দিয়ে একটি আলাদা পাত্রে ম্যারিনেট করে রাখতে হবে। আবার কড়াই গরম করে তাতে টক দই এবং অন্যান্য গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করার পর মিশ্রণটি ম্যারিনেট করে রাখা মাংসের সঙ্গে মিশিয়ে আধঘণ্টা রেখে দিন। এবার কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, নুন, চিনি ও হলুদ গুঁড়ো মিশিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা কষানো হয়ে এলে তাতে ম্যারিনেট করে রাখা মাংসটি দিয়ে আবার কষাতে থাকুন। মাংস খানিক নরম হয়ে এলে অল্প গরম জল দিয়ে ঢেকে দিন। আপনি চাইলে প্রেশার কুকারেও দিতে পারেন। কিছুক্ষণ পর ঝোল মাখো মাখো হয়ে এলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন পাঁচফোড়ন মটন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি