Home » কালনায় বাইক বাহিনীর দৌরাত্ম্য, প্রতিবাদী যুবককে মারধর, মহিলার শ্লীলতাহানি

কালনায় বাইক বাহিনীর দৌরাত্ম্য, প্রতিবাদী যুবককে মারধর, মহিলার শ্লীলতাহানি

সুজয় ভট্টাচার্য, সময় কলকাতা , ২ সেপ্টেম্বর :বেলাগাম বাইক চালিয়ে, “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচীকে বুড়ো আঙুল দেখাতে পণ করেছে একদল উশৃঙ্খল যুবক। প্রাণ ওষ্ঠাগত নাগরিক সমাজের, নাজেহাল আবালবৃদ্ধবণিতা। পথে চলাচল দায়।কার্যত আইন ভাঙার নেশায় মেতেছে  বেপরোয়া যুবসমাজের একাংশ আর তাদের দৌরাত্ম্য রুখতে ব্যর্থ প্রশাসন। এমনটাই চিত্র কালনার।প্রকাশ্যে, পুলিশের নাকের ডগায় চলছে বলগাহীন বাইক চলাচল করে কালনার মানুষকে ভীতসন্ত্রস্ত করে তুলেছে কালনার ‘রাউডি ইয়াং’ বাইক বাহিনী। প্রতিবাদ করতে গেলেই জুটছে শারীরিক নিগ্রহ, মারধর। প্রতিবাদ করলে মহিলাদের শ্লীলতাহানি করতেও পিছপা হচ্ছে না উদ্ধত যুবকেরা। কালনাতে এরকম ছবি স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। এরকম এক ঘটনায়, শুক্রবার রাতে এই বেপরোয়া বাইক বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াতেই বেধড়ক মারধর করা হল প্রতিবাদী যুবককে  । তাকে বাঁচাতে এসে আক্রান্ত হল প্রতিবাদী যুবকের বোন, এমনকী শ্লীলতাহানির শিকার হতে হল প্রতিবাদীর বোনকে। প্রতিবাদী যুবককে হাসপাতালে ভর্তি করতে হয়।

আরও পড়ুন :শক্তিগড় শুটআউট: প্রযুক্তিকে কাজে লাগিয়ে পুলিশ গ্রেফতার করল ‘দুষ্কৃতী’কে

কালনার আমলা পুকুর পাড়া। শুক্রবার রাত। বেপরোয়া গতিতে বাইককে যেতে দেখে প্রতিবাদ করেছিলেন এলাকার বাসিন্দা শোভন দত্ত। এতেই গোঁসা হয় উশৃঙ্খল বাইক চালকের। সদলবলেই সে মারধর করে শোভনকে। কপাল ফেটে রক্ত ঝরতে থাকে প্রতিবাদী যুবকের। তাকে বাঁচাতে এসেছিলেন তাঁর বোন।। কোলে এক বছরের শিশু নিয়ে তিনি দাদাকে “গুন্ডা বাহিনীর” হাত থেকে তিনি বাঁচাতে যান। তাঁকে ছাড়ে নি বেপরোয়া বাইক বাহিনী। আহত  প্রতিবাদী যুবককে নিয়ে যাওয়া হয় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনার পরে এলাকাবাসী ছুটে আসে প্রতিবাদী ভাই বোনের সাহায্যে। সমবেত প্রতিরোধ ও অবস্থা বেগতিক দেখে বাইক রেখে অজ্ঞাতপরিচয় মুল অভিযুক্ত ও বাইক বাহিনী চম্পট দেয়।

নিজেদের বাঁচাতে ব্যর্থ প্রতিরোধ গড়ছে এলাকাবাসী। কালনায় পুলিশকে ঠুঁটো জগন্নাথ করে  বেলাগাম উশৃঙ্খল বাইক বাহিনীর দৌরাত্ম্য চলছে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, অসহায় সাধারণ মানুষ

আরও পড়ুন : যাদবপুরে র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে ‘স্টেক হোল্ডার’দের সঙ্গে বৈঠক উপাচার্যের

About Post Author