Home » ফুসফুসের সমস্যায় আজ থেকেই খান এই খাবার

ফুসফুসের সমস্যায় আজ থেকেই খান এই খাবার

সময় কলকাতা ডেস্ক, ২ সেপ্টেম্বর: বর্তমানে দূষণের কারণে ফুসফুসের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। তাই প্রতিটি মানুষকে ফুসফুসের সমস্যায় অবশ্যই সতর্ক হতে হবে। ফুসফুসের খেয়াল না রাখলে শরীরে অক্সিজেনের অভাব হতে পারে। ফুসফুসের সমস্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ধূমপান বন্ধ করা উচিত। এক্ষেত্রে ফুসফুসের সমস্যায় আপনি কুমড়ো খেতে পারেন। কুমড়োয় রয়েছে ক্যারোটিনয়েডস, যা ফুসফুসের কার্যকারিতা বাড়িয়ে দেয়।এছাড়াও এমন কিছু খাবার রয়েছে যা ফুসফুসের স্বাস্থ্য ঠিক রাখে। এই তালিকায় রয়েছে-


আপেল
আপেল খুব ভালো একটি ফল। এতে রয়েছে অনেকেটা পরিমাণে ভিটামিন, খনিজ, ফ্ল্যাভানয়েডস থেকে শুরু করে অ্যান্টিঅক্সিডেন্ট। আপেল ফুসফুস থেকে টেনে বের করে দেয় টক্সিন। তাই এই খাবার খেলে ফুসফুস ভালো থাকে।
কুমড়ো
কুমড়োয় রয়েছে একাধিক গুণ। ফুসফুসের সমস্যায় কুমড়োর ভূমিকা অপরিহার্য। কেননা এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ফুসফুসের প্রদাহজনিত সমস্যা কমাতে সাহায্য করে। এছাড়াও কুমড়োয় রয়েছে ক্যারোটিনয়েডস, যা ফুসফুসের কার্যকারিতা বাড়িয়ে দেয়। এমনকী কুমড়ো খেলে লাংস থেকে সমস্ত ধরনের খারাপ পদার্থও বেরিয়ে যায়।

আরও  পড়ুন   কালনায় বাইক বাহিনীর দৌরাত্ম্য, প্রতিবাদী যুবককে মারধর, মহিলার শ্লীলতাহানি   


আদা
আদার মধ্যে রয়েছে একাধিক ভেষজ গুণ। ফুসফুসের যাবতীয় সমস্যায় ম্যাজিকের মত কাজ করে আদা। কেননা এতে রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি গুণ। এছাড়াও আদায় রয়েছে বিটা ক্যারোটিন পটাশিয়াম ম্যাগনেসিয়াম ও জিঙ্ক। এই উপাদানগুলি ফুসফুস ভালো রাখতে খুবই উপকারী।
কলা
পটাশিয়াম ফুসফুসের জন্য খুব ভালো। দেখা গিয়েছে পটাশিয়াম নিয়মিত শরীরে গেলে গুরুতর ফুসফুসের সমস্যার সমাধান সম্ভব। কলায় রয়েছে ভালো পরিমাণে পটাশিয়াম। তাই এই ফল আপনি রোজ পাতে রাখতেই পারেন।


বেরি জাতীয় ফল
বেরি জাতীয় ফল নিয়মিত খেতে পারলে অনেক গুরুতর সমস্যার সমাধান করে ফেলা সম্ভব। বেরি জাতীয় ফলে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুস থেকে বের করে দিতে পারে টক্সিন।
টমেটো
টমেটোতে রয়েছে ভালো পরিমাণে লাইকোপেন। এই অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এমনকী ফুসফুসের প্রদাহ প্রশমিত করতেও টমেটো উপকারী। তাই ফুসফুসের সমস্যায় আজ থেকেই টমেটো খান।

About Post Author