সময় কলকাতা ডেস্ক, ৩ সেপ্টেম্বর: ভেটকি মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ঝোল হোক কিংবা পাতুরি হোক বা ফিশ ফ্রাই— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ভেটকি মাছ। মালাইকারি মানেই কি চিংড়ি? অথবা চিকেন? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক ভেটকি মালাইকারি। ভেটকি মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন ভেটকি মালাইকারি। বিরিয়ানি,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের একেবারে জমে যাবে ভেটকি মালাইকারি। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে ভেটকি মালাইকারি। ভেটকি মালাইকারি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
ভেটকি মাছ-৫০০
নারকেলের দুধ-৩ কাপ
টক দই-১ কাপ
কাঁচা দুধ ১ কাপ
পিঁয়াজ,আদা,রসুন বাটা-৫ চা চামচ
জিরা বাটা-১ চা-চামচ
বাদাম বাটা-২ টেবিল চামচ
পোস্তদানা বাটা-২ টেবিল চামচ
মরিচগুঁড়ো-১ চা-চামচ
কাঁচা লঙ্কা- ৫-৬টি
গরম মশালার গুঁড়ো-১ চা-চামচ
জায়ফল-জয়ত্রী গুঁড়ো-চা-চামচ
দারুচিনি-৬ টুকরো
এলাচ,লবঙ্গ-৬ থেকে ৭টি
তেজপাতা-৪টি
ঘি-হাফ কাপ
নুন,হলুদ,তেল-পরিমাণ মত
বেরেস্তা- আধা কাপ
আরও পড়ুন ‘ আচার্যের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান উপাচার্যই’, রাজভবনের নতুন বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

রন্ধন প্রণালী
প্রথমেই মাছ ভালো করে ধুয়ে তাতে নুন,হলুদ,দুধ দিয়ে এক ঘণ্টা রাখতে হবে। এবার কড়াইয়ে তেল ও ঘি গরম করে তাতে পিঁয়াজ ভেজে সব বাটা মশলা দিয়ে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ম্যারিনেট করে রাখা মাছ দিয়ে দেবেন। এবার নুন, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, লঙ্কা, গোলমরিচ, দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে নারকেলের দুধ ও ২ কাপ গরম জল দিয়ে ঢেকে রান্না করতে হবে। এরপর এক কাপ নারকেলের দুধ, বেরেস্তা, গরম মশলা গুঁড়ো, জায়ফল-জয়ত্রী গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রেখে দিতে হবে। ওপর থেকে তেল ছাড়তে শুরু করলে তেলের ওপর এলে মালাই দিয়ে দিলেই তৈরি ভেটকি মালাইকারি। বিরিয়ানি,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে একেবারে জমে যাবে উইকেন্ড স্পেশাল ভেটকি মালাইকারি।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি