অমিত পাল সময় কলকাতা , ৪ সেপ্টেম্বর : উন্নততর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরাবরই বিজ্ঞানীদের মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেয় বিসিএসআইআর। ফলে, মেধা ও যোগ্যতা ভিত্তিক গবেষণা কে হাতিয়ার করা বিসিএসআইআর- এর সাথে যেকোনও বিশ্ববিদ্যালয়ের চুক্তির অর্থ ছাত্রদের উন্নততর গবেষণায় সুযোগের সম্ভাবনার বিকাশ । স্বাভাবিকভাবেই, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝে পারস্পরিক গবেষণা সহযোগিতায় সমঝোতা চুক্তি স্বাক্ষর হতেই বিজ্ঞানে প্রগতির ইঙ্গিতবাহী বেশ কিছু নতুন দিক সামনে এসেছে ।রবিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষর করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ভুঁইয়া।
প্রধান অতিথির ভাষণে চেয়ারম্যান বলেন, বিসিএসআইআর-এর বিজ্ঞানীরা ২০৪১ সালের স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে মেধা ও যোগ্যতা দিয়ে কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আমন্ত্রিত অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ভুঁইয়া বলেন, এই চুক্তির ফলে শিক্ষক ও গবেষকদের পাশাপাশি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও উন্নততর গবেষণার সুযোগ পাবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরিষদের সদস্য (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), সদস্য (অর্থ) ও পরিষদ সচিব শাহ্ আবদুল তারিক, বিভিন্ন গবেষণাগারের পরিচালকগণ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।
আরও পড়ুন :আফগানদের হারিয়ে সুপার ফোরের দিকে পা বাংলাদেশের


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক