Home » বাংলা দিবস নিয়ে তৃণমূল-বিজেপি রাজনৈতিক বাদানুবাদ ও সংঘাত চরমে

বাংলা দিবস নিয়ে তৃণমূল-বিজেপি রাজনৈতিক বাদানুবাদ ও সংঘাত চরমে

সময় কলকাতা ডেস্ক, ৭ সেপ্টেম্বর : “বাংলা দিবস” নিয়ে রাজনৈতিক চাপানউতোর জারি। বিধানসভায় পয়লা বৈশাখকে “বাংলা দিবস ” হিসেবে পালনের প্রস্তাব পাশ বিধানসভায় ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘোষণা করেছেন, যেকোনও মূল্যেই পয়লা বৈশাখকে “বাংলা দিবস “হিসেবে পালন করা হবে।। বিজেপি চাইছে ২০ জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবেই পালন করতে।রাজ্যপালকেও এরমধ্যে ইতিমধ্যেই জড়িয়ে ফেলা হয়েছে।সংঘাত চরমে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় পয়লা বৈশাখকে ‘বাংলা দিবস’ পালন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকে রাজ্যসঙ্গীত ঘোষণার দাবিতে প্রস্তাব জমা পড়ে। এবং এই প্রস্তাব পাশ হয়ে যায় ১৬৭ – ৬২ ভোটে। বিপক্ষে ভোট দেওয়া বিধায়করা ২০ জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণার দাবি তোলেন। নৌশাদ সিদ্দিকী ভোটদানে বিরত ছিলেন।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, সংখ্যার বিচারে এই প্রস্তাব পাশ হয়ে গেলেও রাজ্যপাল এই প্রস্তাবে সই করবেন না। শুভেন্দু অধিকারী রাজ্যের নাম বদল, বিধান পরিষদ গঠন সংক্রান্ত প্রস্তাবের কথাও উল্লেখ করে বলেন একই ব্যর্থতার মুখে পড়তে হবে বাংলা দিবসের প্রস্তাবকে । মুখ্যমন্ত্রী পাল্টা জানিয়েছেন, জনগণের রায়ে ক্ষমতায় এসেছে। রাজ্যপাল সই না করলেও কিছু যায় আসে না।  মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যপালের অনুমোদন না পেলেও সরকারের সিদ্ধান্ত বদলাবে না। ” দেখব কার শক্তি বেশি, দেখি কার জোর বেশি? “, সরাসরি হুঙ্কার ছেড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : মাকে প্রতিবেশীর সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখায় খুন তিনবছরের ছেলে, চার মাস পরে খুনের অপরাধ স্বীকার মায়ের

About Post Author