Home » ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে ৩ জেলায় দিনভর তুমুল দুর্যোগের সম্ভাবনা

ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে ৩ জেলায় দিনভর তুমুল দুর্যোগের সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক, ১২ সেপ্টেম্বর: মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে হিমালয়ের পাদদেশে। আর এই ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পাবে বলেই জানা গিয়েছে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আপেক্ষিক আর্দ্রতার জেরে বেড়েছে গরম। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন    বিশেষ অধিবেশনে মহারাষ্ট্র থেকে পৃথক হবে মুম্বই? কংগ্রেস নেতার মন্তব্যে তোলপাড়

পূর্বাভাস বলছে, মঙ্গলবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। তবে, গুমোট আবহাওয়া জেরে ভোগান্তি বাড়াবে তাপমাত্রা জনিত অস্বস্তিও। সকাল থেকেই কলকাতা ও তার আশপাশের এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৬ থেকে ৮৯ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় সোমবার থেকে তাপমাত্রা সামান্য বেড়েছে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অসম মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড,মিজোরাম, ত্রিপুরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

About Post Author